শ্রীপুরে ছাত্রদলের আয়োজনে বেগম জিয়ার আরোগ্য কামনায় বিশেষ মোনাজাত

মোঃ আল-আমিন স্টাফ রিপোর্টার গাজীপুর। গাজীপুরের শ্রীপুরে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শ্রীপুর পৌর ছাত্রদলের আয়োজনে শনিবার বিকেলে এ মাহফিল ঘিরে এলাকায় আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সদস্য […]