মিরসরাইয়ে জয়নাল আবদীনকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ সাক্ষীদের ভয়ভীতি ও অপহরণের চেষ্টার দাবি, সুষ্ঠু তদন্ত ও বিচার চেয়ে সংবাদ সম্মেলন,,

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print
মিরসরাইয়ে জয়নাল আবদীনকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ সাক্ষীদের ভয়ভীতি ও অপহরণের চেষ্টার দাবি, সুষ্ঠু তদন্ত ও বিচার চেয়ে সংবাদ সম্মেলন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

দৈনিক বাংলাদেশের ভোর।
চট্টগ্রামের মিরসরাইয়ে জয়নাল আবদীন নামে এক ব্যক্তিকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি এবং মামলার সাক্ষীদের ভয়ভীতি প্রদর্শন ও অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে।

এসব অভিযোগ তুলে মঙ্গলবার সংবাদ সম্মেলন করে সুষ্ঠু তদন্ত, আদালতের আদেশ বাস্তবায়ন এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী জয়নাল আবদীন।

সংবাদ সম্মেলনে জয়নাল আবদীন অভিযোগ করেন, প্রতিপক্ষ তার আপন ছোট ভাই আলাউদ্দিন।

তার দাবি, আলাউদ্দিনের বিরুদ্ধে তিনি মামলা দায়ের করার পর ওই মামলা থেকে রক্ষা পেতে তার বিরুদ্ধে পাল্টা একটি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।

জয়নাল আবদীন জানান, ওই মামলার তদন্তের দায়িত্ব মিরসরাই থানার এসআই ইব্রাহিমের কাছে আসে।

তদন্তের বিষয়ে গতকাল সন্ধ্যা আনুমানিক ৫টার দিকে তিনি দুই সাক্ষীকে সঙ্গে নিয়ে মিরসরাই থানায় যান।

পরে থানা থেকে বের হওয়ার সময় আলাউদ্দিনসহ কয়েকজন তার সঙ্গে থাকা সাক্ষীদের অকথ্য ভাষায় গালাগাল ও ভয়ভীতি প্রদর্শন করেন বলে অভিযোগ করেন তিনি।

একপর্যায়ে তার সাক্ষীদের অপহরণের চেষ্টা করা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে দাবি করেন জয়নাল আবদীন।

তিনি বলেন, এ ঘটনায় তিনি ও তার সাক্ষীরা নিরাপত্তাহীনতায় রয়েছেন।

অভিযোগের বিষয়ে মুঠোফোনে মীরসরাই থানার এসআই ইব্রাহিম এর কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদেরকে জানান আলাউদ্দিন গালাগাল করার সময় তিনি নামাজে ছিলেন। অপহরণ বা ধস্তাধস্তির বিষয়ে তিনি কিছু জানেন না।

এছাড়া আলাউদ্দিনের বিরুদ্ধে কোনো গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে কি না, সে বিষয়েও তিনি অবগত নন বলে জানান।

এদিকে জয়নাল আবদীন দাবি করেন,তার ৭ লক্ষ টাকার পাহাড়ি গাছ কেটে নেওয়ায় আলাউদ্দিনের বিরুদ্ধে তিনি আদালতে মামলা করেন, যার মামলা নং সিআর ৪৫৭/২৫ দায়ের করেছেন।

তার ভাষ্য অনুযায়ী, মামলাটি পিবিআই তদন্ত করে আদালতে তথ্য-প্রমাণ উপস্থাপন করেছে।

পরবর্তীতে আদালত আলাউদ্দিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বলে দাবি করেন তিনি।

তবে এখনো পর্যন্ত তাকে গ্রেপ্তার করা হয়নি বলেও অভিযোগ করেন জয়নাল।

সংবাদ সম্মেলনে জয়নাল আবদীন বলেন, “আমি কোনো প্রতিশোধ চাই না, আমি আইনের সঠিক প্রয়োগ ও ন্যায়বিচার চাই।

আমার বিরুদ্ধে দায়ের করা মামলার নিরপেক্ষ তদন্ত এবং আদালতের আদেশ যথাযথভাবে বাস্তবায়ন করা হোক।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ