বালিয়াডাঙ্গী বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মাঠে কাজ করার সময় বজ্রপাতে মোহাম্মদ আলী (৪২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দু’জন গুরুতর আহত হয়েছেন। রোববার (২২ জুন) বিকেলে উপজেলার চাড়োল ইউনিয়নের পরদেশী পাড়ায় এ ঘটনা ঘটে। মোহাম্মদ আলী ওই এলাকার মৃত দেবারু হোসেনের ছেলে। তার ২ মেয়ে ও ১ ছেলে সন্তান রয়েছে। আহতরা হলেন- একই এলাকার মশিউর (৩৫) […]
গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক ভর্তি শুরু (২২ জুন) থেকে , ফি নির্ধারিত করা হয়েছে ৫ হাজার টাকা

বিশেষ রিপোর্ট ২০২৪-২৫ শিক্ষাবর্ষে দেশের গুচ্ছভুক্ত ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তি কার্যক্রমের প্রথম পর্যায়ের প্রাথমিক ভর্তি প্রক্রিয়া আগামীকাল রবিবার (২২ জুন) শুরু হচ্ছে। এ প্রক্রিয়া চলবে ২৫ জুন পর্যন্ত। প্রাথমিক ভর্তি ফি ৫হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ভর্তি কমিটির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে ফি পরিশোধ ও মূল কাগজপত্র […]
সদস্য পদ নবায়ন কারলেন পল্টন থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক (সুমন হোসেন রনি)

মোঃ আল-আমিন দৈনিক বাংলাদেশের ভোর স্টাফ রিপোর্টার, ঢাকা মহানগর। পল্টন থানা বিএনপির সদস্য পদ নবায়ন অনুষ্ঠানে দলীয় সদস্য পদ নবায়ন ফরম আনুষ্ঠানিকভাবে জমা দেন (মো. সুমন হোসেন রনি) দীর্ঘ সময় ক্ষমতার বাহিরে থাকা দলের সাথে সম্পর্ক রেখে বারবার কারা নির্যাতিত হয়েছেন তিনি। দৈনিক বাংলাদেশের ভোর পত্রিকার একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, আমি ছাত্র জীবন থেকে আজ […]
টঙ্গীতে ব্যবসায়ীকে অপহরণ করে চাঁদা দাবির অপরাধে গ্রেফতার ৫

গাজীপুর মহানগরীর টঙ্গীতে এক ব্যবসায়ীকে অপহরণ করে চাঁদা দাবি, মারপিটের অপরাধে দুর্ধর্ষ ৫ ছিনতাইকারীকে অস্ত্র শস্ত্রসহ গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। গত বৃহস্পতিবার (২০ জুন) রাত পৌঁনে ২ টার দিকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হল- ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার সোনারামপুর এলাকার মোঃ শহীদ মিয়ার ছেলে মোঃ তপন মিয়া (৩২), মাদারীপুর জেলার শিবচর […]
পাঁচবিবিতে আয়মা রসুলপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনী কর্মী সভা অনুষ্ঠিত

জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে এক গুরুত্বপূর্ণ নির্বাচনী কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেল ৪টায় বড় মানিক দাখিল মাদ্রাসার হল রুমে আয়োজিত এই কর্মী সভায় অংশগ্রহণ করেন ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীল ও নিবেদিত প্রাণ কর্মীরা। আয়মারসুলপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মো: আহসান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ […]