সদস্য পদ নবায়ন কারলেন পল্টন থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক (সুমন হোসেন রনি)

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

মোঃ আল-আমিন
দৈনিক বাংলাদেশের ভোর
স্টাফ রিপোর্টার, ঢাকা মহানগর।

পল্টন থানা বিএনপির সদস্য পদ নবায়ন অনুষ্ঠানে দলীয় সদস্য পদ নবায়ন ফরম আনুষ্ঠানিকভাবে জমা দেন (মো. সুমন হোসেন রনি) দীর্ঘ সময় ক্ষমতার বাহিরে থাকা দলের সাথে সম্পর্ক রেখে বারবার কারা নির্যাতিত হয়েছেন তিনি। দৈনিক বাংলাদেশের ভোর পত্রিকার একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, আমি ছাত্র জীবন থেকে আজ পর্যন্ত দীর্ঘ দিন যাবতৎ রাজনীতি করি, একের পর এক মিথ্যা মামলা, হামলার পরেও দল থেকে পিছু হটিনি। আওয়ামী ফ্যাসিস্ট সরকারের গত প্রহসনের নির্বাচনেও রাষ্ট্রপতির বাসায় ককটেল বিস্ফোরণ মামলায় আমাকে আসামি করে জেলে পাঠানো হয়। বিগত সময়ে ফ্যাসিস্ট সরকারের অনেক নেতাকর্মীরা একাধিকবার আমাকে মেরে ফেলার চেষ্টাও করেছে। আল্লাহ রাব্বুল আলামীন আমাকে বাঁচিয়ে দিয়েছে। আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম 2025 সালের পল্টন থানা বিএনপির অন্তর্গত ১৩ নং ওয়ার্ডের পক্ষে পুনরায় সদস্যপদ নবায়ন করলাম। “আলহামদুলিল্লাহ” সুমন হোসেন রনি এভাবেই বর্ণনা করলেন তার নতুন সদস্যপদ নবায়নের বিষয়টি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পল্টন থানা বিএনপি সাবেক সংগ্রামী সাধারণ সম্পাদক কাজী হাসিবুর রহমান শাকিল, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন তুহিন সহ সিনিয়র নেতৃবৃন্দ এবং ১৩ নং ওয়ার্ড উত্তর ও দক্ষিণের সভাপতি সেক্রেটারি এবং সকাল পর্যায়ের যুগ্ন আহবায়ক ও সদস্যগণ। সুমন হোসেন রনি বর্তমান যুগ্ম আহ্বায়ক, ১৩ নং ওয়ার্ড উত্তর পল্টন থানা বিএনপি।
তিনি পুনরায় সদস্য পদ নবায়ন করায় সকল পর্যায়ের নেতাকর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ