মালয়েশিয়া শ্রম বাজারে আবারও সিন্ডিকেটের থাবা : নতুন মোড়কে পুরোনোদের হাতছানি

বিশেষ প্রতিবেদন দৈনিক বাংলাদেশের ভোর। মালয়েশিয়ার শ্রমবাজার ঘিরে দীর্ঘদিনের অনিয়ম, অতিরিক্ত অভিবাসন ব্যয় ও সিন্ডিকেটের অভিযোগের পর নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। দীর্ঘ অপেক্ষার পর বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর প্রক্রিয়া এগোলেও নিয়োগ ব্যবস্থায় মাত্র ২৫টি বাংলাদেশি রিক্রুটিং এজেন্সির নাম প্রকাশ পাওয়ায় উঠছে নানা প্রশ্ন। মালয়েশিয়ার Foreign Workers Centralized Management System (FWCMS)-এ শুক্রবার […]