গাজীপুরের শ্রীপুরে ১৬০ বোতল ভারতীয় মদ সহ ২জন আটক

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

মোঃ হারুনুর রশিদ
শ্রীপুর উপজেলা প্রতিনিধি।
দৈনিক বাংলাদেশের ভোর।

গাজীপুরে শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজার ফুটওভার ব্রিজের নিচ থেকে চারটি প্লাষ্টিকের বস্তায় কৌশলে রক্ষিত অবস্থায় ১৬০ বোতল বিভিন্ন ব্রান্ডের ভারতীয় ম-দ উদ্ধার করে জেলা গোয়েন্দা পুলিশ। যার আনুমানিক মূল্য ৫ লক্ষ ২৮ হাজার টাকা। এ সময় কাভার্ডভ্যানের ড্রাইভার ১। মােঃ ইমরান হােসেন (২৪) ও হেলপার মোঃ আরিফ হোসেন বাপ্পী ওরফে বাবু (২৪) কে আটক করা হয়। ধারণা করা হচ্ছে বাংলাদেশ ভারতীয় সীমান্তে চোরাই পথে এই মদের চালান প্রবেশ করে। দুই দেশের মাদক কারবারীরা বিভিন্ন কৌশলে সীমান্ত ফাঁকি দিয়ে এসব মাদক বাংলাদেশে আসে। এই চক্রের আরো সদস্য এস, সির বাজার, মাওনা, মাস্টারবাড়ী রয়েছে বলে তথ্য রয়েছে ডিবি পুলিশের কাছে, তাদের সনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে ডিবি মহাপরিচালক।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ