নিজস্ব প্রতিবেদন
দৈনিক বাংলাদেশের ভোর
ইরানের হমলার পর কাতার জানিয়েছে নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। এ বিষয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসি এ কথা জানায়।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘দেশে নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে এবং উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।’ বিবৃতিতে গুজবে কান না দেওয়া ও বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার ওপর গুরুত্বারোপ করা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নাগরিক ও প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং জনজীবনের স্বাভাবিকতা বজায় রাখতে কাতারের অন্যান্য কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে পদক্ষেপ নেওয়া হবে। বন্ধ রয়েছে দেশটির আকাশ সীমা।







