চাঁদপুর-৪ আসনে এম এ হান্নানকে মনোনয়ন দেয়ার দাবিতে সড়ক অবরোধ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

নিউজ ডেস্ক

ফরিদগঞ্জ উপজেলা – চাঁদপুর।

দৈনিক বাংলাদেশের ভোর।

চাঁদপুর-৪ আসনে এম এ হান্নানকে মনোনয়ন দেয়ার দাবিতে সড়ক অবরোধ
চাঁদপুর-৪ আসনে এম এ হান্নানকে মনোনয়ন দেয়ার দাবিতে সড়ক অবরোধ। ছবি: চ্যানেল 24

চাঁদপুর-৪ আসনে (ফরিদগঞ্জ) উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নানকে মনোনয়ন না দেয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন দলীয় নেতাকর্মী ও সমর্থকরা।

মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ১০টা থেকে অবরোধ কর্মসূচি পালন করেন তারা। এ সময় উপজেলার ১৫টি ইউনিয়ন থেকে মিছিল নিয়ে ফরিদগঞ্জ পৌর বাস স্ট্যান্ডে জড়ো হয় সমর্থকরা। তারা মনোনয়ন পরিবর্তন না করা পর্যন্ত রাজপথে থাকার কথা জানান।

এর আগে সোমবার রাত ২টা পর্যন্ত ফরিদগঞ্জ উপজেলা ও পৌরসভা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন।

আরও পড়ুন: এবারের নির্বাচনে নারীরা পাল্টে দিতে পারে ভোটের সমীকরণ

এসময় কর্মী সমর্থকরা দাবি করেন, এম এ হান্নান দীর্ঘ ১৭ বছর দলীয় নেতাকর্মীদের আগলে রেখে সব আন্দোলন সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তিনি রাজনৈতিক কারণে কারাবরণ করেছেন। তার মতো ত্যাগী নেতাকে আাগামী ৭২ ঘণ্টার মধ্যে মনোনয়ন দেয়া না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

আসনটিতে বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক হারুনুর রশীদকে মনোনয়ন দেয় দলটি।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ