চিরিরবন্দর উপজেলা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রন কমিটির সভা অনুষ্ঠিত

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

মো. শাহীন ইসলাম

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি

দৈনিক বাংলাদেশের ভোর।

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান এবং আসন্ন কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়া। তিনি তার বক্তব্যে বলেন, “উপজেলায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী ও জনগণের সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি। মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।”
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেহা তুজ জোহরা। তিনি সংশ্লিষ্ট দপ্তরসমূহকে আইন-শৃঙ্খলা রক্ষায় আরও কার্যকর ভূমিকা রাখার নির্দেশনা দেন এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
এসময় থানার অফিসার ইনচার্জ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সর্বসম্মতিক্রমে উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত রাখতে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ