মোঃ খোকন আহমেদ
নরসিংদী বেলাব প্রতিনিধি
দৈনিক বাংলাদেশের ভোর।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নরসিংদীর বেলাব উপজেলা বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর ২০২৫) এ র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এড. সরদার সাখাওয়াত হোসেন বকুল, সাবেক সংসদ সদস্য ও নরসিংদী জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি।
র্যালির সভাপতিত্ব করেন বেলাব উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবীব বিপ্লব এবং সঞ্চালনা করেন সদস্য সচিব এম এ কাদের জলিল।
এ সময় আরও উপস্থিত ছিলেন,
উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মতি চেয়ারম্যান যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান বাচ্চু, আবুল কালাম আজাদ উপজেলা যুবদলের আহ্বায়ক আক্তারুজ্জামান আক্তার, যুগ্ম আহ্বায়ক সাজেদুর রহমান রাহাত নরসিংদী জেলা যুবদলের সদস্য মোঃ সুমন ফকির রাজ যুগ্ম আহ্বায়ক মাসুদ তালুকদার, মাসুদ পারভেজ আহ্বায়ক সদস্য সাইফুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ-সংগঠনের অসংখ্য নেতাকর্মী।
এছাড়াও বেলাব উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। র্যালি সফল করতে বিশেষ ভূমিকা রাখেন সল্লাবাদ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জহিরুল হক তানভীর, আবুল বাশার বাদশা, মিজানুর রহমান, নজরুল মিয়া, মজিবুর রহমান, আলমরাজ, মোঃ বাতেন মিয়া, মনিরুজ্জামান খোকন, ইকবাল সরকার, কবির সরকার, কাজী ফেরদৌস, ছানাউল্লাহ আহমেদ, মেহেদী হাসান রাজীব, শাহজালাল মিয়া, বিল্লাল মিয়া, কাজল মিয়া ও মহিলাদলসহ সকল অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।
র্যালিটি এক উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।







