বন্যপ্রাণী রক্ষায় ১০ কিলোমিটার হেঁটে ব্যতিক্রমী প্রচারণা ‎

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

‎তুষার কান্তি হাওলাদার

পাথরঘাটা উপজেলা প্রতিনিধি।

দৈনিক বাংলাদেশের ভোর।
‎
‎
‎বন্যপ্রাণী সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে ১০ কিলোমিটার পথ হেঁটে ব্যতিক্রমী প্রচারণা চালিয়েছেন পরিবেশকর্মী শফিকুল ইসলাম খোকন। তার এই উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
‎
‎
‎বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস, অবৈধ শিকার ও বন উজাড়ের কারণে বর্তমানে বন্যপ্রাণী মারাত্মক হুমকির মুখে পড়েছে। এ বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে তিনি এ কর্মসূচি গ্রহণ করেন। বিষখালী নদী সংলগ্ন তিলোত্তমা থেকে চরদুয়ানী, হরিণঘাটা, পদ্মা হয়ে বিভিন্ন এলাকায় রোডমার্চ করে প্রচারণা চালান।
‎
‎
‎পথিমধ্যে তিনি স্থানীয় জনগণের মাঝে বন্যপ্রাণী রক্ষার গুরুত্ব তুলে ধরে লিফলেট বিতরণ করেন এবং সচেতনতামূলক বার্তা প্রচার করেন। বন্যপ্রাণী সংরক্ষণ বিষয়ে বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে প্রায় ১০ কিলোমিটার পথ অতিক্রম করেন তিনি।
‎
‎
‎গত মঙ্গলবার সকাল ৯টার দিকে তিলোত্তমা এলাকা থেকে এ প্রচারণা শুরু হয়। বিভিন্ন স্থানে পথসভা ও প্রচারণার মাধ্যমে তিনি জানান—
‎“প্রকৃতি বাঁচলে মানুষ বাঁচবে। তাই বন্যপ্রাণী ও পরিবেশ রক্ষা করা আমাদের সবার দায়িত্ব।”
‎তিনি আরও বলেন, বন ও বন্যপ্রাণী রক্ষা করা শুধু সরকারের কাজ নয়, এটি একটি মানবিক ও নৈতিক দায়িত্ব। বন্যপ্রাণী রক্ষা করলে পরিবেশের ভারসাম্য বজায় থাকবে এবং প্রকৃতি সুন্দর থাকবে।
‎
‎স্থানীয় বাসিন্দারা জানান, এ ধরনের উদ্যোগ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে সহায়ক হবে এবং পরিবেশ রক্ষায় সবাইকে উদ্বুদ্ধ করবে।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ