বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সিটি স্ক্যান রিপোর্ট স্বাভাবিক

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

ডেস্ক নিউজ

দৈনিক বাংলাদেশের ভোর।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সিটি স্ক্যান সম্পন্ন হয়েছে। সিটি স্ক্যানের রিপোর্ট স্বাভাবিক বলে তার চিকিৎসায় নিয়োজিত মেডিকেল বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) রাত ৯টার দিকে এ তথ্য জানানো হয়। এর আগে শনিবার (৬ ডিসেম্বর) খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছিলেন, তার (খালেদা জিয়া) ভবিষ্যৎ শারীরিক অবস্থা কেমন হবে সেটির ওপরই মূলত তাকে বিদেশে নিয়ে যাওয়ার বিষয়টি নির্ভর করছে।
তিনি বলেন, ‘খালেদা জিয়া চিকিৎসাধীন আছেন। এদিকে, ওনার মেডিকেল বোর্ড বলেছেন, তাকে এখনি বিদেশে নেয়া সম্ভব নয়। বিদেশে নেয়াটা ওনার শারীরিক অবস্থার ওপর নির্ভরশীল। তবে এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত আছে।

বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত এ চিকিৎসক বলেন, মেডিকেল বোর্ডের সদস্যরা বিগত ছয় বছর ওনার চিকিৎসা করেছেন। এখনো অত্যন্ত দৃঢ়তা এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন। শুধু দেশের নয় বিদেশের চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করছেন।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ