বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রনেতা মোঃ নাজমুল হক

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

মোঃ আল আমিন

গাজীপুর প্রতিনিধি
দৈনিক বাংলাদেশের ভোর।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় অভিনন্দন জানিয়েছেন মোঃ নাজমুল হক, সাবেক সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।
তিনি বলেন, “১৯৭৮ সালের ১লা সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জনগণের অধিকার ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি গঠন করেছিলেন। প্রতিষ্ঠার পর থেকেই বিএনপি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করছে।”
নাজমুল হক আরও বলেন, “শহীদ জিয়ার আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগ এবং আগামী প্রজন্মের নেতা তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে বিএনপি নতুন উদ্যমে গণমানুষের অধিকার আদায়ের আন্দোলনে এগিয়ে যাবে।”
এসময় তিনি গাজীপুরসহ সারাদেশের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় আমাদের সবাইকে মাঠে থেকে কাজ করতে হবে।”
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে বলে জানা গেছে।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ