ডেস্ক নিউজ
দৈনিক বাংলাদেশের ভোর।
মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে সহিংসতা ঠেকাতে রাজধানীর ভাটারায় থানাদ্বীন বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ কর্মসূচি।

আজ সোমবার ১৭ই নভেম্বর ভাটারা থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ফ্যাসিবাদ কায়েমকারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দাবিতে নেতাকর্মীরা ভাটারা থানারদ্বীন বাঁশতলায় অবস্থান করেন। নির্বিচারে ছাত্রজনতা, নিরীহ মানুষ ও নেতাকর্মীদের হত্যার বিচারের দাবিতে বিজ্ঞ আদালতে শেখ হাসিনার সর্বোচ্চ রায় ফাঁসি দাবিতে অবস্থান নেন।
রায়েক ঘিরে ফ্যাসিবাদে ডাকা লকডাউনের বিরুদ্ধে নেতাকর্মীরা দিনভর শক্ত অবস্থানে থাকার ঘোষণা দেন। এ সময় ভাটারা থানাধীন প্রগতির সরণি জামালপুর টাওয়ার এর আশেপাশের মহাসড়ক সহ অলি গলিতে প্রতিবাদী স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতাকর্মীরা বলেন, এই রায়ের জাতির দীর্ঘ দিনের প্রতীক্ষার অবসান হবে। জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের আত্মা শান্তি পাবে, যারা হতাহত হয়ে এখন পঙ্গুত্ব নিয়ে জীবন কাটাচ্ছে তারাও কিছুটা হতাশা থেকে মুক্তি পাবে, শান্তি পাবে। জাতির দীর্ঘ প্রতীক্ষার অবসান হবে। আমরা চাই এই রায়ে আদালতের সর্বোচ্চ মানদণ্ডে হাসিনা সহ তার ধূসরদের ফাঁসি। এ সময় ভাটারা ৩৯ নং ওয়ার্ড বিএনপির মহিলা নেত্রীরাও উপস্থিত ছিলেন। রায়কে ঘিরে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের কোন দুষ্কৃতিকারীরা যেন কোন সহিংসতা, নৈরাজ্য সৃষ্টি না করতে পারে এই জন্য ভাটারা থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের শক্ত অবস্থান এবং সোচ্চার রয়েছে বলে জানান নেতাকর্মীরা।







