ভেরিফায়েড এক্স টুইটার হ্যান্ডেল হ্যাক করে কর্মজীবী নারীদের নিয়ে অশালীন, আপত্তিকর মন্তব্য ছড়ানো হয় বলে দাবি ডা. শফিকুর রহমান

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

ডেস্ক নিউজ

দৈনিক বাংলাদেশের ভোর।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুল রহমান এর ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেল হ্যাক করে সেখান থেকে মায়েদের নিয়ে অশালীন ও আপত্তিকর মন্তব্য ছড়ানো হয় বলে দাবি করেন।
রোববার (১ ফেব্রুয়ারি) শেরপুরের শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, হ্যাকিংয়ের ঘটনার পর একটি পক্ষ উদ্দেশ্য প্রণোদিতভাবে বিষয়টি নিয়ে হৈচৈ শুরু করে মিছিল করেছে। যারা প্রকৃত অর্থে মায়েদের সম্মান করে না, তারাই এই পরিস্থিতিকে ভিন্নখাতে নেওয়ার চেষ্টা করেছে।

জামায়াত আমির বলেন, নিজের পরিবারকে সম্মান করতে জানলে ৯ কোটি মাকে সম্মান করতে পারবেন। যারা নারীদের অসম্মান করে তারা মানুষ নয়। সমাজে নৈতিক অবক্ষয় বাড়ছে। নারীদের মর্যাদা রক্ষায় সবাইকে সচেতন হতে হবে।

উল্লেখ্য, জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের বিষয়ে করা একটি পোস্ট নিয়ে রাজনৈতিক মাঠে তুমুল  অস্থিরতা সৃষ্টি হয়। কর্মজীবী নারীদের কুরুচিপূর্ণভাবে এই পোস্টে পেশ করা হয়। এ ঘটনার পরপরই দেশের কর্মজীবী নারী ও বিভিন্ন সামাজিক অঙ্গসংগঠন, পেশাজীবী নারীরা প্রতিবাদে ঝাড়ু মিছিল সহ বিভিন্ন স্লোগানে রাজপথে নামে। সেই সাথে বিভিন্ন দল থেকে নারীদের কটুক্তি করা পোস্টের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ নিন্দা জানিয়ে রাজধানীসহ সারাদেশে মিছিল মিটিং করে।

ঘটনার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে জামাতের আমির ডা. শফিকুল রহমানের একটি ব্যঙ্গাত্মক কার্টুন ছবির ব্যাপক ভাইরাল হয়।

কর্মজীবী নারীদের নিয়ে টুইটারে কুরুচিপূর্ণ মন্তব্যে জামাতের আমির ডা. শফিকুর রহমানের ব্যঙ্গাত্মক কার্টুন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল

এই ঘটনায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে প্রকাশ্যে জাতির কাছে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে ছাত্রদল। সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’ (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের নিয়ে ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য করায় ছাত্রদল এ দাবি জানিয়েছে। গতকাল ছাত্রদল, মহিলা দল, ভিবিন্ন মহিলা সংগঠনের বিভিন্ন স্বেচ্ছাসেবী মহিলা সংগঠনের উদ্যোগে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল হয়।
বিক্ষোভ  শেষে নেতারা বলেন- দেশের অর্ধেক শক্তি যখন নারী, যারা কর্মক্ষেত্রে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, তখন তাদের পতিতা বলে উল্লেখ করা হচ্ছে।

নেতারা আরও বলেন, ৭১ সাল থেকে শুরু করে চব্বিশের জুলাই আন্দোলন, সব জায়গায় নারীদের অংশগ্রহণ অনস্বীকার্য। যারা নারীদের সব জায়গায় ব্যবহার করে ফায়দা লোটার পর তাদের পতিতা বলছে, তাদের বাংলাদেশের মাটিতে রাজনীতি করার অধিকার নেই।
এদিকে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের বিষয়ে করা পোস্ট নিয়ে তুমুল শোরগোলের জামায়াত আমিরের স্ট্যাটাসে নারীদের কটুক্তির প্রতিবাদে গতকাল রাজধানীতে ছাত্রদলের পক্ষ থেকে আরেকটি প্রতিবাদ মিছিল বের হয়, মিছিল শেষে ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মী বক্তব্য রাখেন। এ সময় তারা বলেন, জামায়াতের আমিরের মুখে সকল চাকরিজীবী নারীকে ‘পতিতা’র সঙ্গে তুলনা করার ন্যাক্কারজনক, নারীবিদ্বেষী ও মধ্যযুগীয় মানসিকতার বক্তব্য শুধু নারীদের নয় সমগ্র  সমাজের মর্যাদার ওপর সরাসরি আঘাত।
এই ঘৃণ্য মন্তব্যের মাধ্যমে তারা আবারও প্রমাণ করেছে, নারীকে সম্মান নয় বরং অপমান করাই তাদের রাজনীতির মূল দর্শন।
এই জঘন্য বক্তব্যের তীব্র প্রতিবাদে আজ সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। নারীর শ্রম, সম্মান ও অধিকারকে অবজ্ঞা করার রাজনীতি এই দেশে আর চলতে দেওয়া হবে না।
নারীবিদ্বেষের বিরুদ্ধে, অন্ধকার চিন্তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতেই আমাদের এই অবস্থান।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ