মাওনায় শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

মোঃ আল আমিন

স্টাফ রিপোর্টার

দৈনিক বাংলাদেশের ভোর।

পবিত্র মাহে রমজানকে ঘিরে গাজীপুরের শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যায় উপজেলার মাওনা চৌরাস্তা এলাকার বাঙ্গালিয়ানা রেস্তোরাঁয় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরেন।
অনুষ্ঠানে শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ক্লাবের সভাপতি আলফাজ উদ্দিন স্বপন, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, সিনিয়র সহ-সভাপতি সুমন প্রধান, সহ-সভাপতি সাংবাদিক মো. শাহাদত হোসাইন, যুগ্ম সম্পাদক মো. সোহাগ ভান্ডারি, চ্যানেল এস-এর সাংবাদিক মিজানুর রহমান, সাংবাদিক শামিম আল মামুন, সাংবাদিক রানা সহ অন্যান্য সাংবাদিকরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, সাংবাদিকতা সমাজের একটি গুরুত্বপূর্ণ ও দায়িত্বশীল পেশা। সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের নানা সমস্যা, সম্ভাবনা ও জনস্বার্থের বিষয়গুলো তুলে ধরা সাংবাদিকদের অন্যতম দায়িত্ব। পাশাপাশি এ ধরনের মিলনমেলা সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ঐক্যের বন্ধনকে আরও দৃঢ় করে।

পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া শেষে উপস্থিত সকল সাংবাদিক একসঙ্গে ইফতারে অংশ নেন এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার মাহফিল সম্পন্ন হয়।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ