মাদুরোর দেহরক্ষীদের ‘ঠান্ডা মাথায়’ হত্যা করা হয়েছে: ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

ডেস্ক নিউজ
দৈনিক বাংলাদেশের ভোর।

কয়েক মাসের অব্যাহত সামরিক চাপ ও হুমকি-ধামকির পর গত শনিবার (৩ জানুয়ারি) ভোরে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালায় এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে অপহরণ করে নিউইয়র্কে নিয়ে যায়। সেখানে তাকে এক বন্দিশিবিরে রেখে ‘মাদক পাচার’র অভিযোগে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, ওয়াশিংটন ভেনেজুয়েলাকে ‘চালাবে’ এবং এর বিশাল তেলের ভাণ্ডার ব্যবহার করবে। তবে আমেরিকা কীভাবে এটা করবে তা বিস্তারিত জানাননি তিনি। এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ভেনেজুয়েলা বিষয়ে আজ সোমবার (৫ জানুয়ারি) একটি জরুরি বৈঠকে বসবে। সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, ভেনেজুয়েলায় মার্কিন পদক্ষেপ ‘একটি বিপজ্জনক
ভেনেজুয়েলায় মার্কিন হামলায় বেসামরিক নাগরিকসহ কমপক্ষে ৮০ জন নিহত হন।
ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ নিশ্চিত করেছেন, মার্কিন বাহিনীর অভিযানে মাদুরোর নিরাপত্তা বাহিনীর একটি ‘বড় অংশ’ নিহত হয়েছেন। তবে কোনো সংখ্যা উল্লেখ করেননি। ভেনেজুয়েলার কর্মকর্তারা মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বেসামরিক এলাকায় হামলা চালানোর অভিযোগও করেছেন, তবে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে নিহতের সংখ্যা প্রকাশ করেননি।
এদিকে, কিউবার কর্মকর্তারা বলছেন যে, এই হামলায় সামরিক কর্মীসহ তাদের ৩২ জন নাগরিক নিহত হয়েছেন। কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল ডিয়াজ-ক্যানেল ঘোষণা করেছেন, ৫ এবং ৬ জানুয়ারী সরকারি শোক দিবস হিসেবে পালন করা হবে।
আমাদের স্বদেশীরা মর্যাদা ও বীরত্বের সাথে তাদের কর্তব্য পালন করেছে এবং তীব্র প্রতিরোধের পর, আক্রমণকারীদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে অথবা বোমা হামলার ফলে নিহত হয়েছে বলে যনিয়েছেন।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ