কুলিয়ারচরে চাকসুর নবনির্বাচিত জিএস সাঈদ বিন হাবিবকে সংবর্ধনা

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

আবিদ হাসান

কুলিয়ারচর প্রতিনিধি।

দৈনিক বাংলাদেশের ভোর।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে নির্বাচিত হওয়ায় কিশোরগঞ্জের কৃতি সন্তান সাঈদ বিন হাবিবকে এক সংবর্ধনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর ২০২৫) সকালে কুলিয়ারচর উপজেলার দ্বাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা জামায়াতে ইসলামী ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ এলাকাবাসীর পক্ষ থেকে এ সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ভৈরব উপজেলা শাখার আমির ও ভৈরব-কুলিয়ারচর (কিশোরগঞ্জ-৬) আসনের এমপি পদপ্রার্থী মাওলানা মোহাম্মদ কবির হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলিয়ারচর উপজেলা জামায়াতের আমির মাওলানা মুহাম্মদ রফিকুর রহমান, নায়েবে আমির মাওলানা মাহবুবুর রহমান আবেদী, সেক্রেটারি মাওলানা মশিউর রহমান মহসীন, সহ-সেক্রেটারি মাহফুজুর রহমান, কুলিয়ারচর পৌর শাখার সভাপতি হারুন অর রশিদ, জেলা ছাত্রশিবিরের সভাপতি হাসান আল মামুন, সেক্রেটারি ফকির মাহবুবুল আলম প্রমুখ।

উল্লেখ্য, গত ১৫ অক্টোবর ২০২৫ অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন ছিল দীর্ঘ ৩৬ বছর পর অনুষ্ঠিত প্রথম গণতান্ত্রিক নির্বাচন। কেন্দ্রীয় সংসদের ২৬টি ও হল সংসদের ১৪টি পদে ভোট অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে বাংলাদেশ ছাত্রশিবিরের প্যানেল থেকে জিএস নির্বাচিত হন কিশোরগঞ্জের সাঈদ বিন হাবিব।

চাকসুর নবনির্বাচিত জিএস সাঈদ বিন হাবিবকে ঘিরে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের অংশ হিসেবে সকালে ভৈরবের দুর্জয় মোড় থেকে শুরু হয়ে কুলিয়ারচরের দ্বাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড, বাজিতপুরের পিরিজপুর, কটিয়াদীর বাসস্ট্যান্ড, পাকুন্দিয়ার পুলেরঘাট বাজার হয়ে দুপুরে প্রধান সংবর্ধনা অনুষ্ঠিত হয় কিশোরগঞ্জ শহরের গুরুদয়াল সরকারি কলেজ মাঠে।

প্রতিটি স্থানে স্থানীয় শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা ফুলেল শুভেচ্ছায় নবনির্বাচিত জিএস সাঈদ বিন হাবিবকে বরণ করে নেন। এসময় চাকসুর সদস্য মুশফিকুর রহমানকেও সংবর্ধনা জানানো হয়।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ