মোঃ হারুন অর রশিদ
দৈনিক বাংলাদেশের ভোর
জ্যেষ্ঠ প্রতিনিধি, শ্রীপুর, গাজীপুর।
গাজীপুরের শ্রীপুরে গোপন সংবাদের ভিত্তিতে (৪৫০ ) পিছ ইয়াবা সহ ছুরাইয়া বেগম নামে এক
নারী মাদক ব্যবসায়ী আটক করেছে শ্রীপুর মডেল থানা পুলিশ। তার বাড়ি ময়মনসিংহের গফরগাঁও থানাদ্বীন শিলাসী গ্রামে। শ্রীপুরের এক নাম্বার সিএনবি,তে (স্বামী অজ্ঞাত) বিয়ে হয়। শ্বশুরবাড়ি থেকে বিউটি পার্লারের কাজ শিখেন। এক সময় বিউটি পার্লারের পাশাপাশি মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন। প্রায়ই কক্সবাজারে উথিয়া থেকে সশরীরে গিয়ে নিয়ে আসেন মাদকের বিশাল চালান। নারী সদস্য বলে শরীরের বিভিন্ন অংশে কসটেপ দিয়ে মুড়িয়ে মাদকের চলানগুলো নিয়ে আসতে পারে সহজে। এমন একটি মাদকের চালান নিয়ে তিনি কক্সবাজার থেকে ফিরছেন বলে গোপন তথ্যের ভিত্তিতে পুলিশের তাকে হাতেনাতে গ্রেফতার করে।







