ধামইরহাটে মাদকের আসরে পুলিশের অভিযান, ৫ মাদকসেবী আটক, মাদক জব্দ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

নিজস্ব প্রতিবেদন
দৈনিক বাংলাদেশের ভোর।

পুলিশ সুপার, নওগাঁর নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে আজ (১০ জুন ২০২৬) বিকেল আনুমানিক ৫টা ৫০ মিনিটে ধামইরহাট থানাধীন ৪ নম্বর উমার ইউনিয়নের বাখরপুর গ্রামে অভিযান পরিচালনা করে পুলিশ।
অভিযানে ধৃত আসামি মো. মনছুর আলীর বসতবাড়ির রান্নাঘর থেকে মাদক সেবনের আসরে থাকা ৫ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন—
১. মো. জয়নাল হোসেন (৪৬), পিতা: মো. ইসমাঈল হোসেন, মাতা: মোছা. জরিনা বেগম, সাং: দৌলতপুর।
২. মো. মাহবুব আলম ওরফে লেবু (৩৫), পিতা: মো. ময়েন উদ্দিন, মাতা: মোছা. মাহমুদা খাতুন, সাং: মালাহার।
৩. মো. হাছেন আলী (২৭), পিতা: মৃত বাবুল হোসেন, মাতা: মোছা. ফেরেজা বিবি।
৪. মো. মনছুর আলম (২৮), পিতা: মৃত মুকুল হোসেন, মাতা: মোছা. মঞ্জুয়ারা।
৫. মার্সেল সরেন (৩৫), পিতা: জসেব সরেন, মাতা: স্বর্গীয় বুদিন হাসদা।
সর্বশেষ তিনজনের ঠিকানা বাখরপুর গ্রাম, থানা: ধামইরহাট, জেলা: নওগাঁ।
এ সময় মাদক সেবনের বিভিন্ন উপকরণ জব্দ করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ