নরসিংদী পৌরসভার ফুটপাত দখল করে শিল্পপতি কাদের মোল্লার বিরুদ্ধে বহুতল ভবন নির্মাণের অভিযোগ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

নিজেস্ব প্রতিবেদন

দৈনিক বাংলাদেশের ভোর।

নরসিংদী শহরের ডিসি রোড স্টেডিয়ামের উত্তর পাশে পৌরসভার গাইড ওয়াল ভেঙে ও ফুটপাত দখল করে অবৈধভাবে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে প্রভাবশালী শিল্পপতি আবদুল কাদির মোল্লার বিরুদ্ধে।
স্থানীয়দের অভিযোগ, ফুটপাত দখল হয়ে যাওয়ায় নারী, শিশু ও বৃদ্ধসহ সাধারণ পথচারীরা বাধ্য হয়ে মূল সড়ক ব্যবহার করছেন, ফলে দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে কয়েকগুণ। বিষয়টি একাধিকবার পৌর কর্তৃপক্ষকে জানানো হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে আবদুল কাদির মোল্লার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কথা বলতে রাজি হননি। একইভাবে নরসিংদী পৌর প্রশাসক মোছা. নাদিরা আক্তারের সঙ্গে যোগাযোগ করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় সচেতন মহল অবিলম্বে অবৈধ দখল উচ্ছেদ করে জনসাধারণের চলাচলের জন্য ফুটপাত উন্মুক্ত করার দাবি জানিয়েছেন।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ