মোঃ আল আমিন
দৈনিক বাংলাদেশের ভোর।
২৫ জুলাই ২০২৫ সকাল ৯টা ১০ মিনিটে নাটোর জেলার সিংড়া থানাধীন নাটোর-বগুড়া মহাসড়কের খেজুরতলা বাজারস্থ মসজিদের সামনে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ৬ বছরের এক শিশু নিহত হয়েছেন। ঘটনায় দায়ী ট্যাংক লরির চালককে স্থানীয় জনতা ও পুলিশ আটক করেছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, বগুড়াগামী একটি এলপিজি বহনকারী ১৪ চাকার ট্যাংক লরি (রেজি: চট্ট মেট্রো-ঢ-৮১-৪৪৬৩) দ্রুত ও বেপরোয়া গতিতে চলার সময় পথচারী রাবেয়া বুশরী (৬) কে প্রচণ্ডভাবে ধাক্কা দেয়। এতে লরির সামনের বাম পাশের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। নিহত রাবেয়া বুশরীর বাড়ি নাটোর জেলার সিংড়া থানার আতাইকুলা গ্রামে। তার পিতা মো: রাজু আহমেদ (৪০) স্থানীয় বাসিন্দা।
দূর্ঘটনার পর ট্যাংক লরির চালক মো: শফিকুল ইসলাম (২৫), বাগেরহাট জেলার ফকিরহাট থানার টাউন নোয়াপাড়া গ্রামের বাসিন্দা, শিশুটিকে উদ্ধার বা চিকিৎসার ব্যবস্থা না করে পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজন তাকে আটক করে। পরে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে ট্যাংক লরি ও চালককে জব্দ করে ঝলমলিয়া হাইওয়ে থানায় নিয়ে যায়।
পুলিশ জানায়, ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিকে দূর্ঘটনার পর পুলিশের জোরালো ভুমিকা রাস্তায় যান চলাচল স্বাভাবিক হয়
।







