নিষেধাজ্ঞা কাগজেই, সন্ধ্যার পরও মেঘনায় দাপিয়ে বেড়াচ্ছে বাল্কহেড

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

সংবাদদাতাঃ বনি আমিন

বিআইডব্লিউটিএ’র নির্দেশনা থাকার পরও ভোলা সদর পূর্ব ইলিশা মেঘনা নদীতে সন্ধ্যার পরও বেপরোয়া চলাচল করছে বাল্কহেড। নৌ পুলিশের নীরব ভূমিকায় দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ BIWTA’র পক্ষ থেকে নির্দেশনা রয়েছে— বিকেল ৫টার পর মেঘনা নদীতে কোনো বাল্কহেড চলাচল করতে পারবে না। নিরাপত্তা ও দুর্ঘটনা রোধেই এই নিষেধাজ্ঞা।

কিন্তু ভোলা সদর পূর্ব ইলিশা মেঘনা নদীর তীরে দাঁড়ালেই চোখে পড়বে ভিন্ন চিত্র। সন্ধ্যা গড়িয়ে রাত হলেও নিয়মিত দাপিয়ে বেড়াচ্ছে শত শত বাল্কহেড।

সরেজমিনে দেখা যায়, নিষিদ্ধ সময়ে বাল্কহেড চলাচল বন্ধে নৌ পুলিশের কোনো তৎপরতা নেই। ট্রলার-লঞ্চ চলাচলকারী জেলেরা অভিযোগ করেন, বাল্কহেডের ঢেউ ও বেপরোয়া গতির কারণে তাদের নৌকা ডুবে যাওয়ার উপক্রম হয়।

এক জেলে বলেন, “সরকারের মানা আছে ৫টার পর বাল্কহেড চলবো না। কিন্তু নৌ পুলিশে কিছু কয় না।

স্থানীয় বাসিন্দারা বলছেন, রাতের অন্ধকারে বাল্কহেড চলাচল করায় যেকোনো সময় বড় ধরনের নৌ-দুর্ঘটনা ঘটতে পারে। নিষেধাজ্ঞা অমান্য করে চলাচলকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ