নেপালে জলবায়ু ক্যাম্পে সম্মাননা পেলেন স্টামফোর্ডের ভিসি

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

ডেস্ক নিউজ

দৈনিক বাংলাদেশের ভোর।

আঞ্চলিক সহযোগিতা ও টেকসই উন্নয়নকে এগিয়ে নিতে নেপালে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী দ্বিতীয় আন্তর্জাতিক জলবায়ু ক্যাম্প-২০২৬। ৭ থেকে ১১ জুলাই পর্যন্ত কাঠমান্ডু ও পোখরায় এ আয়োজনে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের দেড় শতাধিক তরুণ জলবায়ু কর্মী, গবেষক, শিক্ষার্থী ও পরিবেশ আন্দোলনের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।

বাংলাদেশের স্টামফোর্ড ইউনিভার্সিটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের ভিসি অধ্যাপক ড. শরিফ নাফে আস সাবের। তার সঙ্গে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আহমেদ কামরুজ্জামান মজুমদার।

সোমবার সন্ধ্যায় কাঠমান্ডুর ওয়ালনাট বিস্ট্রোতে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে নেপাল সরকারের মন্ত্রী, সংসদ সদস্য, নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত, আন্তর্জাতিক জলবায়ু বিশেষজ্ঞ এবং বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আন্তর্জাতিক জলবায়ু ক্যাম্প-২০২৬-এ অংশগ্রহণের জন্য স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের ভিসি অধ্যাপক ড. শরিফ নাফে আস সাবেরকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়। নেপালের কৃষি, বন ও পরিবেশমন্ত্রী গীতা চৌধুরী তার হাতে এ সম্মাননা তুলে দেন।

আয়োজকদের মতে, এই আন্তর্জাতিক ক্যাম্পের মাধ্যমে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা জোরদার করা, তরুণদের নেতৃত্ব বিকাশ এবং গবেষণা, নীতিনির্ধারণ ও জ্ঞান বিনিময়ের মাধ্যমে টেকসই উন্নয়নকে এগিয়ে নেয়ার উদ্যোগ আরো শক্তিশালী হবে।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ