ফুলবাড়ীয়ায় মাদক ব্যবসায়ীর বসত বাড়ি থেকে থেকে দুই গাঁজা গাছের চারা অপসারণ, এলাকায় চাঞ্চল্য

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

নিজেস্ব প্রতিবেদন

দৈনিক বাংলাদেশের ভোর।

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার রাধাকানাই ইউনিয়নের রঘুনাথপুর চালাপাড়া এলাকায় এক মাদক ব্যবসায়ীর বসত বাড়ির অঙ্গিনা থেকে দুইটি গাঁজা গাছের চারা অপসারণ করেছেন স্থানীয় বাসিন্দারা। শনিবার বিকেলে মাদকবিরোধী সচেতনতার অংশ হিসেবে এলাকাবাসী একত্রিত হয়ে চারাগুলো তুলে ফেলেন।

স্থানীয়দের অভিযোগ, ওই এলাকার কাশেম এর ছেলে বারেক এর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার নানা অভিযোগ রয়েছে। তার বাড়ির পাশে জঙ্গলের মধ্যে গাঁজার চারা লাগানো হয়েছে বলে সন্দেহের ভিত্তিতে এলাকাবাসী সেখানে গিয়ে চারাগুলো শনাক্ত করেন এবং অপসারণ করেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, এলাকায় মাদক সংশ্লিষ্ট কার্যক্রম বন্ধে প্রশাসনের আরও সক্রিয় ভূমিকা প্রয়োজন। তারা মাদকমুক্ত সমাজ গঠনে কঠোর নজরদারি ও প্রয়োজনীয় আইনগত পদক্ষেপের দাবি জানিয়েছেন।

ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও তার আগেই স্থানীয়রা গাঁজা গাছের চারা অপসারণ করেন। বিষয়টি তদন্ত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ