ডেস্ক নিউজ
দৈনিক বাংলাদেশের ভোর।
তেতুলিয়া বাংলাবান্দা সীমান্তে একটি সুউচ্চ ১১৭ ফুট উচ্চতার ফ্লাগস্ট্যান্ড শুভ উদ্ধোধন করা হয়েছে।এতে ফ্ল্যাগ উড়ানোর জন্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। মঙ্গলবার ৪ নভেম্বর বাংলাবান্দা স্থলবন্দর শুন্য রেখাংশ এলাকা বিকালে তেতুলিয়া প্রশাসনের আয়োজনে সুউচ্চ ১১৭ ফুট উচ্চতার ফ্লাগস্ট্যান্ড শুভ উদ্ধোধন করা হয়।
নানান আয়োজনের মাধ্যমে উদ্ধোধন করবেন জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মোঃ সাবেত আলী।
তেতুলিয়া নির্বাহী অফিসার আফরোজ শাহিন খসরু তিনি জানান, মুক্তিযুদ্ধে তেঁতুলিয়া ছিল ৬ নম্বর সেক্টরের অধীনে,মুক্তিযুদ্ধের প্রথম দিকে পাক হানাদার বাহিনী বাংলাদেশের প্রায় সব জনপদ দখল করে নিলেও মূলত দুর্গমতার কারণে সীমান্তবর্তী কিছু জনপদে পৌছাতে পারেনি। মুক্তিযুদ্ধ চলাকালে এ এলাকাগুলো পরিচিত ছিল ‘মুক্তাঞ্চল’ নামে।
এ উদ্বোধনের মধ্য দিয়ে বাংলাবান্ধা সীমান্তে সবচেয়ে উঁচুতে উড়বে বাংলাদেশের লাল-সবুজের জাতীয় পতাকা।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
তেতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহিন খসরু, তেতুলিয়া মডেল থানা ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোঃমুসা মিয়া , তেতুলিয়া সহকারী কমিশনার ভুমি এসএম আকাশ, তেতুলিয়া বিএনপি সভাপতি শাহাদত হোসেন রঞ্জু সহ
প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তি, সাংবাদিক, ব্যবসায়ীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এটি নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৩০ লক্ষ টাকা।এতে প্রতিদিন আমাদের জাতীয় পতাকা স্বগর্বে উড়বে স্বাধীন বাংলার মুক্ত আকাশে। কর্মসূচী মধ্যে ছিলো জাতীয় পাইড়া উড়িয়ে,উদ্ধোধনী ঘোষনাসহ র্যালি শোভাযাত্রা ও আলোচনা সভা।







