মোঃ হারুন অর রশিদ
স্টাফ রিপোর্টার
দৈনিক বাংলাদেশের ভোর।
আপসহীন নেত্রী বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় বাদ জুমা শ্রীপুরের বরমী ইউনিয়ন ৭ নং ওয়ার্ডের সোহাদিয়া মমতাজিয়া মাদ্রাসায় ও মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (২৮ নভেম্বর) দেশব্যাপী এই কর্মসূচির আয়োজন করে বিএনপি। এর প্রেক্ষিতে গাজীপুরের শ্রীপুরে বরমী ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির ও অঙ্গসংগঠনে উদ্যোগে বাদ জুমা সর্বস্তরের মুসল্লিদের অংশগ্রহণে মিলাদ ও বিশেষ দোয়া করা হয়।
এ সময় উপস্থিতি ছিলেন, মো আবু সাঈদ খোকা,
কার্যকরী সদস্য আহ্বায়ক গাজীপুর জেলার শ্রমিক দল, সভাপতি-শ্রীপুর উপজেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ। মোঃ আব্দুল বাতেন,
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক-বরমী ইউনিয়ন বিএনপিৈ ৭ নং ওয়ার্ড শাখা।
মোঃ সাইফুল ইসলাম দিপু, সহ-সভাপতি-শ্রীপুর উপজেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ। মোঃ মাসুদ ভুঁইয়া, সাবেক সভাপতি-বরমী ইউনিয়ন শ্রমিক দল। মোঃ আল আমিন কবি, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক গাজীপুর জেলা ছাত্রদল ও
যুগ্ম সাধারণ সম্পাদক- শ্রীপুর উপজেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ। মোঃ আসাদুজ্জামান আসাদ, সহ-সভাপতি-জিয়া মঞ্চ শ্রীপুর উপজেলা শাখা, যুগ্ম সাধারণ সম্পাদক-শ্রীপুর উপজেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ। এছাড়াও বরমী ইউনিয়ন বিএনপি’র শ্রমিক দল, ছাত্রদল যুবদল, স্বেচ্ছাসেবক দল, ওলামা দল সহ অন্যান্য নেতৃবৃন্দগণ উপস্থিতি ছিলেন। বাদ জুমা মিলাদ ও দোয়া পরিচালনা করেন মোঃ মমতাজ উদ্দিন, মুহতামিম-মমতাজিয়া মাদ্রাসা সোহাদিয়া, সম্মানিত সদস্য-বাংলাদেশ জাতীয়বাদী ওলামা দল, শ্রীপুর উপজেলা শাখা। মিলাদ শেষে মুসল্লিদের মধ্যে মিষ্টান্ন বিতরণ করা হয়। উল্লেখ্য, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা গত কিছুদিন যাবত অবনতি হলে ঢাকা এভার কেয়ার হসপিটালে আইসিইউতে ভর্তি করা হয়। কিন্তু ক্রমাগত স্বাস্থ্যের অবনতি হতে থাকলে গত বৃহস্পতিবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক প্রেস ব্রিফিংয়ে শুক্রবার বাদ জুমা দেশের সকল মসজিদে নেত্রীর রোগ মুক্তির লক্ষ্যে দলীয় কর্মীদের মিলাদ ও দোয়া চেয়ে নির্দেশনা দেন এবং দেশবাসীর কাছে দোয়ার দরখাস্ত রাখেন।







