শ্রীপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদকের স্ত্রীর প্রথম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

নিজস্ব প্রতিবেদন

দৈনিক বাংলাদেশের ভোর।

গাজীপুরের শ্রীপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শাহাদত হোসাইনের স্ত্রীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মরহুমার আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি অসুস্থ সাংবাদিকদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সোমবার (১০ আগস্ট) শ্রীপুরে আয়োজিত এ আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন শ্রীপুর সাংবাদিক সমিতির সভাপতি মো. উজ্জ্বল মিয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক মো. আল আমিন (কবি)।

অনুষ্ঠানে শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ও সাংবাদিক আব্দুল মালেকের অসুস্থতার বিষয়টি বিশেষভাবে উল্লেখ করা হয়। তাঁর দ্রুত সুস্থতা কামনা করে উপস্থিত সাংবাদিকরা দোয়া করেন। একই সঙ্গে মরহুমার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক টিপু সুলতান, সাংবাদিক মাহফুজ ইকবাল, সাংবাদিক আশরাফুল আলম সরকার, সাংবাদিক কবির হোসেন আকন্দ, সাংবাদিক মিজানুর রহমান, সাংবাদিক আল-আমীন(কবি) ও সাংবাদিক হাজী আসাদ, সাংবাদিক আলফাজ উদ্দিন স্বপন, সাংবাদিক আলমগীর হোসেন, সাংবাদিক রানা, সাংবাদিক এনামুল হক, সাংবাদিক শামীম আল মামুন, সাংবাদিক ইমতিয়াজ আহমেদ শাওনসহ আরও অনেকে।

আলোচনা সভায় বক্তারা বলেন, সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি একে অপরের সুখে-দুঃখে পাশে দাঁড়ালে পারস্পরিক সৌহার্দ্য, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হয়। তারা মরহুমার আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।

পরে মরহুমার আত্মার মাগফিরাত, শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের শান্তি ও ধৈর্য এবং শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুল মালেকের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ