শ্রীপুরে সাংবাদিক সমিতির ২৭ সদস্যের নতুন কমিটি গঠন সভাপতি উজ্জল মিয়া সাধারণ সম্পাদক শাহাদাত, সাংগঠনিক সম্পাদক আল আমিন

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

 আল আমিন

স্টাফ রিপোর্টার
দৈনিক বাংলাদেশের ভোর।

গাজীপুরে “শ্রীপুর সাংবাদিক সমিতি”র ২০২৬–২০২৭ মেয়াদের ২৭ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) বেলা ১১টায় শ্রীপুর পৌর এলাকার চন্নাপাড়ায় সমিতির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মো. সিদ্দিকুর রহমান।

সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ উজ্জ্বল মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তর পত্রিকার শ্রীপুর প্রতিনিধি আব্দুল মালেক ২৭ সদস্যের নতুন কমিটির নাম ঘোষণা করেন।

নবগঠিত কমিটিতে দৈনিক জনতা পত্রিকার শ্রীপুর প্রতিনিধি মো. উজ্জ্বল মিয়াকে সভাপতি, দৈনিক বর্তমান পত্রিকার শ্রীপুর প্রতিনিধি ও সংবাদ সংযোগের গাজীপুর প্রতিনিধি মো. শাহাদত হোসাইনকে সাধারণ সম্পাদক এবং দৈনিক ঢাকা পত্রিকার স্টাফ রিপোর্টার ও দৈনিক বিজয় নিউজের সিনিয়র সাংবাদিক মো. আল-আমিনকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সিনিয়র সহসভাপতি হিমু সরকার (দৈনিক আজকের বসুন্ধরা), সহসভাপতি আব্দুল্লাহ তারেক রানা (দৈনিক দেশের পত্র) ও মুহাম্মদ কবির হোসেন এমএ (দৈনিক মাতৃভূমি)।
যুগ্ম সম্পাদক সাদ্দাম হোসেন অনন্ত (দৈনিক রূপালী বাংলাদেশ) ও মো. ফরহাদ রহমান (দৈনিক সময় সংবাদ)।

সহ সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন সাগর (দৈনিক মাতৃজগত), কোষাধ্যক্ষ মিজানুর রহমান (চ্যানেল এস), দপ্তর সম্পাদক শামীম আল মামুন (দৈনিক মাতৃজগত), প্রচার সম্পাদক এনামুল হক (দৈনিক বজ্রশক্তি), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. শফিকুল ইসলাম (দৈনিক প্রথম বুলেটিন), সমাজকল্যাণ সম্পাদক আলমগীর হোসেন উজ্জ্বল (মুক্ত খবর), তথ্য ও গবেষণা সম্পাদক মিনারা কামাল (দৈনিক স্বদেশ বিচিত্রা), আইন বিষয়ক সম্পাদক কামাল পাশা (দৈনিক অগ্রসর), ধর্ম বিষয়ক সম্পাদক মো. শিমুল মিয়া (দৈনিক ঢাকা প্রতিদিন) এবং মহিলা বিষয়ক সম্পাদক মুন্নি খানম।

এ ছাড়া নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন— আব্দুল মালেক (দৈনিক যুগান্তর), সিদ্দিকুর রহমান (দৈনিক ঢাকা), মাহফুজুর রহমান ইকবাল (দৈনিক ভোরের সময়), আলফাজ উদ্দিন স্বপন (সরেজমিন বার্তা), আবদুল খালেক (দৈনিক শেয়ার বীজ ও ডেইলি ইন্ডাস্ট্রি), হাজ্বী আসাদুজ্জামান (স্বদেশ বিচিত্রা), বাবুল খান (দৈনিক সমাজ সংবাদ), কামাল পারভেজ (দৈনিক প্রভাত) ও ইমতিয়াজ আহমেদ শাওন (দৈনিক অগ্নিশিখা)।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে শ্রীপুর উপজেলা ও জেলা পর্যায়ের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন এবং শ্রীপুর প্রেস ক্লাবসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ