ঝালকাঠিতে ঘরে ঘরে ডেঙ্গুর ছোবল, বাড়ছে উদ্বেগ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

নিজেস্ব প্রতিবেদন
দৈনিক বাংলাদেশের ভোর।

ঝালকাঠিতে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। প্রতিদিনই নতুন রোগী ভর্তি হচ্ছেন হাসপাতালে। চলতি মৌসুমে ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু হওয়ায় উদ্বেগ বেড়েছে আরও। শহরের বিভিন্ন বাসাবাড়িতেও ডেঙ্গু আক্রান্ত রোগী থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মধ্যে।
গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে ৪৪ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। আর চলতি মৌসুমে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩১১ জন। তবে হাসপাতালের এই হিসাবের বাইরে আউটডোর ও বিভিন্ন বেসরকারি ক্লিনিকে ডেঙ্গু পরীক্ষা করে পজেটিভ হওয়া শত শত রোগী বাসাবাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন। ফলে প্রকৃত আক্রান্তের সংখ্যা সরকারি হিসাবের চেয়েও অনেক বেশি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

চিকিৎসকরা বলছেন, চিহ্নিত হটস্পটের বাইরেও প্রতিদিন নতুন রোগী ভর্তি হচ্ছেন। হাসপাতালে পর্যাপ্ত ডেঙ্গু পরীক্ষার কিট ও শয্যার ব্যবস্থা রয়েছে। জ্বর হলে আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ