মোঃ আল আমিন
স্টাফ রিপোর্টার গাজীপুর
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সদ্য ঘোষিত গাজীপুর জেলা আহ্বায়ক কমিটিতে কার্যকরী সদস্য হিসেবে মনোনীত হওয়ায় কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন মোঃ সাইদ খোকা।
তিনি এক লিখিত বার্তায় বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের এই গুরুত্বপূর্ণ দায়িত্ব আমাকে অর্পণ করার জন্য আমি সর্ব প্রথম মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পাশাপাশি কেন্দ্রীয় শ্রমিক দলের মাননীয় নেতৃবৃন্দ, গাজীপুর জেলা শ্রমিক দলের আহ্বায়ক, সদস্য সচিব এবং জেলা কমিটির সর্বস্তরের নেতা-কর্মীদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের আস্থা, বিশ্বাস ও ভালোবাসা আমাকে আরও অনুপ্রাণিত করেছে।
তিনি আরও বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি শ্রমিক সমাজের ন্যায্য অধিকার আদায় এবং তাদের কল্যাণে কাজ করাই আমাদের প্রধান দায়িত্ব। সংগঠনকে সুসংগঠিত ও শক্তিশালী করতে আমি সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব। তৃণমূল পর্যায়ের শ্রমিকদের সাথে নিবিড় যোগাযোগ স্থাপন করে তাদের সমস্যার সমাধান এবং দাবি-দাওয়া পূরণের জন্য নিরলস পরিশ্রম করব। আমি আশা করি, সম্মিলিত প্রচেষ্টা ও ঐকান্তিক সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল গাজীপুর জেলা শাখা আরও গতিশীল ও সংগ্রামমুখী সংগঠনে রূপ নেবে।”
শেষে তিনি দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, শ্রমিক অধিকার প্রতিষ্ঠা ও জনগণের স্বার্থরক্ষায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর চলমান আন্দোলনে সক্রিয় ভূমিকা পালনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।







