শ্রীপুরে বিএনপি নেতা আক্তার হোসেন আকন্দের হঠাৎ পদত্যাগ, নানা জল্পনা

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

মোঃ আল আমিন

শ্রীপুরউপজেলার প্রতিনিধি

দৈনিক বাংলাদেশের ভোর।
গাজীপুরের শ্রীপুর উপজেলাধীন গোসিংগা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করেছেন সাবেক ছাত্রনেতা ও শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আক্তার হোসেন আকন্দ।
১৭ সেপ্টেম্বর (মঙ্গলবার) সন্ধ্যায় নিজস্ব ফেসবুক আইডিতে পদত্যাগপত্র প্রকাশ করেন তিনি। পদত্যাগপত্রে উল্লেখ করেন, ১৬ সেপ্টেম্বর প্রকাশিত শ্রীপুর উপজেলার ৮টি ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটিতে তাকে গোসিংগা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক (ক্রমিক নং ৬) করা হয়। এজন্য তিনি গাজীপুর জেলা বিএনপির ১ নং যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু, শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তবে ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন বলে উল্লেখ করেন।
তবে তার অনুসারীরা দাবি করেছেন, আক্তার হোসেন আকন্দ প্রকৃতপক্ষে পারিবারিক কারণে নয়, দলে যথাযথ মূল্যায়ন না পাওয়ার হতাশা থেকেই পদত্যাগ করেছেন। গাজীপুর ৩য়ে সকল ইউনিয়নে সদ্য ঘোষিত কমিটি বিতর্কমূলক। ত্যাগী কর্মীরা বঞ্চিত হয়েছেন, একাধিক পদে অতীতে আওয়ামী লীগ সাথে লিয়াজু করে চলা বিতর্কিত ব্যক্তিরা পদে এসেছেন। এনিয়ে স্থানীয় সামাজিক যোগাযোগ মাধ্যমের সমালোচনার ঝড়। চলছে বিভিন্ন জল্পনা কল্পনা।
উল্লেখ্য, আক্তার হোসেন আকন্দ নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে ১/১১-এর সংকটকালীন সময়সহ গত ১৭ বছর ধরে আক্তার হোসেন আকন্দ সক্রিয়ভাবে রাজপথে ভূমিকা রেখে আসছেন। ছাত্রদলের রাজনীতি শেষে তিনি গোসিংগা ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি ও সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে গোসিংগা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি এবং শ্রীপুর উপজেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পদেও দায়িত্ব পালন করেছেন।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ