নিজস্ব প্রতিবেদন
দৈনিক বাংলাদেশের ভোর।
ময়মনসিংহের ভালুকায় পৃথক অভিযানে ৯ কেজি গাঁজাসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৬ মার্চ) উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও গাংগাটিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তাররা হলেন—জামালপুর জেলার ইসলামপুর উপজেলার ত্রিজল বেপারীর ছেলে মো. ইন্নত বেপারী (৩৫), মফিজুল বেপারীর ছেলে মো. বিপ্লব বেপারী (৩৫), মো. শাহপরান বেপারীর ছেলে মো. ইরাক (২৬) এবং নবিজল ভান্ডারীর ছেলে মো. বিশ্বাসী (৩০)। থানা সূত্রে জানা গেছে, ওই এলাকায় মাদক বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে ভালুকা মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করে। এ সময় ঘটনাস্থল থেকে ৯ কেজি গাঁজাসহ অভিযুক্ত চারজনকে আটক করা হয়। ভালুকা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবু তাহের জানান, জব্দকৃত মাদকদ্রব্যসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে মঙ্গলবার (১৭ মার্চ) তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।







