শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের ঈদ পুনর্মিলনী: উৎসবের আমেজে পেশাগত ভাববিনিময়

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

মোঃ আল আমিন

স্টাফ রিপোর্টার
দৈনিক বাংলাদেশের ভোর।

গাজীপুরে শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আনন্দঘন, তাৎপর্যপূর্ণ এবং পেশাগত চেতনায় সমৃদ্ধ এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় অবস্থিত সাবাহ্ গার্ডেন রিসোর্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং ক্লাবের সভাপতি আলফাজ উদ্দিন স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক হাজ্বী আসাদুজ্জামান।

 কর্মক্ষেত্রে দায়িত্বশীল আচরণ ও ন্যায়ের পক্ষে ঐক্যের ডাকে সিনিয়র সংবাদ কর্মীদের বক্তব্য।  ছবি-মোঃ আল আমিন
কর্মক্ষেত্রে দায়িত্বশীল আচরণ ও ন্যায়ের পক্ষে ঐক্যের ডাকে সিনিয়র সংবাদ কর্মীদের বক্তব্য। ছবি-মোঃ আল আমিন

অনুষ্ঠানে ঈদের শুভেচ্ছা বক্তব্য রাখেন শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি আলফাজ উদ্দিন স্বপন, সহ-সভাপতি সাংবাদিক মো. শাহাদত হোসাইন, সাংগঠনিক সম্পাদক মোঃ আল আমিন (কবি), যুগ্ম সম্পাদক মো. সোহাগ ভান্ডারী, চ্যানেল এসের সাংবাদিক মিজানুর রহমান, সাংবাদিক শামিম আল মামুন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কামাল পাশা, আলমগীর হোসেন সাগর, সাংবাদিক দুর্জয়, সাংবাদিক বিলকিস, সাংবাদিক শফিকুল ইসলাম, সাংবাদিক এনামুল হকসহ অন্যান্যরা।

এ সময় রিপোর্টার্স ক্লাবের অন্যান্য সদস্য এবং জেলা ও উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা ঈদের আনন্দ ভাগাভাগির পাশাপাশি সমসাময়িক গণমাধ্যমের বিভিন্ন চ্যালেঞ্জ, পেশাগত দায়বদ্ধতা, সংবাদ পরিবেশনের নৈতিকতা এবং দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব নিয়ে মতবিনিময় করেন। বক্তারা বলেন, বর্তমান সময়ে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা সমাজ ও রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণমাধ্যম শুধু সংবাদ পরিবেশনের মাধ্যম নয়; বরং সত্য উদঘাটন, অন্যায়ের প্রতিবাদ এবং জনমত গঠনের একটি শক্তিশালী হাতিয়ার।

বক্তারা আরও বলেন, স্বাধীনতার চেতনা লালন এবং সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্য জোরদার করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

পরে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত, দেশ ও জাতির কল্যাণ এবং সার্বিক অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ