শ্রীপুরে নিখোঁজ নাঈমের লাশ শীতলক্ষ্যায় ভেসে উঠলো

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

আল আমিন

স্টাফ রিপোর্টার
দৈনিক বাংলাদেশের ভোর।

গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বড়নল এলাকায় শীতলক্ষ্যা নদীর একটি শাখা নদী থেকে নাঈম (২৭) নামে এক যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আজ বৃহস্পতিবার (৪ জুন) সকাল আনুমানিক ৮টার দিকে স্থানীয়রা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।

উল্লেখ্য, নিহত নাঈম উপজেলার বরমী ইউনিয়নের বড়নল গ্রামের জামাল উদ্দিনের ছেলে। তিনি বরমী বাজারে কাঁচামালের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল থেকে নাঈম নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। এদিকে নাঈম  নিখোঁজার ঘটনা যোগাযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে এলাকাবাসী সহযোগিতায় ব্যাপক প্রচারণা চলে, পরে গতরাত্রে একটি চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে, নাঈমকে সিলেটের কোন একটি স্থানে পাওয়া গেছে বলে দাবি করা হয়। নাঈমের পাওয়া গেছে বলে প্রাপ্তির দাবিও অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াই। আজ সকালে শীতলক্ষ্যা নদীর একটি শাখা নদী থেকে তার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়।

শীতলক্ষ্মায় ভেসে ওঠা নিহত নাইমের লাশ।
শীতলক্ষ্মায় ভেসে ওঠা নিহত নাইমের লাশ।

নিহতের স্বজনদের অভিযোগ, পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে নাঈমকে হত্যা করা হয়। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। শ্রীপুর মডেল থানা পুলিশ জানিয়েছেন, ব্যবসায়ী কোন্দল পারিবারিক কোন্দলে নাঈমকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে, এছাড়াও এর পিছনে অন্য কোন ঘটনা আছে কিনা তা তদন্ত বেরিয়ে আসবে বলে আশা করছি।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ