শ্রীপুরে ৩ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করেন মাননীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

মোঃ সাইফুল ইসলাম
স্টাফ রিপোর্টার, শ্রীপুর (গাজীপুর)
দৈনিক বাংলাদেশের ভোর।

গাজীপুরের শ্রীপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় বিনামূল্যে উন্নত জাতের বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। আজ ০১ জুলাই (২০২৬ খ্রি.) উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কল্যাণমুখী কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গাজীপুর-০৩ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু  (১৯৬, গাজীপুর-৩)।

বীজ ও সার গ্রহণকালে কৃষকের মুখে হাসি। ছবিঃ মোঃ সাইফুল ইসলাম
বীজ ও সার গ্রহণকালে কৃষকের মুখে হাসি। ছবিঃ মোঃ সাইফুল ইসলাম।

চলতি খরিপ-২ মৌসুমে উফশী রোপা আমন, মরিচ (হাইব্রিড), লেবু এবং গ্রীষ্মকালীন শাকসবজির উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ৩ হাজার জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে এই প্রণোদনা সামগ্রী বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বলেন, “বর্তমান সরকার শতভাগ কৃষকবান্ধব। দেশের কৃষি ও কৃষকের সামগ্রিক ভাগ্যোন্নয়নে এই সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সঠিক সময়ে প্রান্তিক কৃষকদের হাতে এই উন্নত বীজ ও সার পৌঁছে দেওয়ার মাধ্যমে একদিকে যেমন ফসলের উৎপাদন বৃদ্ধি পাবে, অন্যদিকে গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে।” তিনি কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তির সঠিক ব্যবহারের আহ্বান জানান।

কৃষকের মাঝে বিতরণ করা বীজের গুদামজাত । ছবিঃ মোঃ সাইফুল ইসলাম
কৃষকের মাঝে বিতরণ করা বীজের গুদামজাত । ছবিঃ মোঃ সাইফুল ইসলাম

শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব মো: নাহিদ ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুমাইয়া সুলতানা বন্যা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, শ্রীপুর, গাজীপুরের আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, কৃষি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিপুল সংখ্যক সুবিধাভোগী কৃষক সাধারণ উপস্থিত ছিলেন।

বিনামূল্যে উচ্চফলনশীল বীজ ও রাসায়নিক সার হাতে পেয়ে এলাকার কৃষকদের মাঝে ব্যাপক আনন্দ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। উপজেলা কৃষি বিভাগ আশাবাদ ব্যক্ত করেছে যে, এই সরকারি সহায়তার ফলে চলতি মৌসুমে এলাকায় ফসলের উৎপাদন লক্ষ্যমাত্রা অনেকাংশে ছাড়িয়ে যাবে।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ