সররাবাদ হাজী আফতাব উদ্দিন দাখিল মাদ্রাসায় নতুন এডহক কমিটি গঠন, সভাপতি ছানা উল্লাহ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

নিজস্ব প্রতিবেদন

দৈনিক বাংলাদেশের ভোর। 

নরসিংদীর বেলাবো উপজেলার সররাবাদ হাজী আফতাব উদ্দিন দাখিল মাদ্রাসার নতুন এডহক কমিটি অনুমোদন দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বোর্ড চেয়ারম্যানের নির্দেশক্রমে রেজিস্ট্রার প্রফেসর এস এম তৌহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি অনুমোদন করা হয়।
​নবগঠিত কমিটির সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন বেলাবো উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ ছানা উল্লাহ। কমিটিতে পদপ্রাপ্ত অন্যান্য সদস্যরা হলেন:
​সভাপতি: মোঃ ছানা উল্লাহ
​সদস্য সচিব: মাদ্রাসার সুপার (পদাধিকারবলে)
​সাধারণ শিক্ষক প্রতিনিধি (সদস্য): মোঃ জসিম উদ্দিন
​অভিভাবক প্রতিনিধি (সদস্য): মোঃ ইকবাল মিয়া
​মাদ্রাসার প্রশাসনিক কাজে গতিশীলতা আনা এবং শিক্ষার সার্বিক মানোন্নয়নের লক্ষ্যেই এই নতুন কমিটি গঠন করা হয়েছে।
​মোঃ ছানা উল্লাহ সভাপতি মনোনীত হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন স্থানীয় অভিভাবক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং শিক্ষার্থীরা। স্থানীয়দের প্রত্যাশা, তাঁর নেতৃত্বে ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানটির উন্নয়ন ও সার্বিক অগ্রগতি আরও বেগবান হবে। নবগঠিত কমিটির নেতৃবৃন্দও মাদ্রাসার সুশিক্ষা ও পরিবেশ বজায় রাখতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ