ফ্যাসিবাদের ধূসর সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা জনতার হাতে আটক, হেনস্তার পর পুলিশে সোপর্দ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

নিজস্ব প্রতিবেদন।

দৈনিক বাংলাদেশের ভোর।

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা জনতার হাতে আটক হয়েছে। বিক্ষুব্ধ জনতা তাকে জুতার মালা পরিয়ে হেনস্তার পর পুলিশে সোপর্দ করা হয়। আজ রোববার রাজধানীর উত্তরার বাসায় তার অবস্থান নিশ্চিত হলে বিক্ষুব্ধ জনতা বাসায় ঢুকে তাঁকে বের করে আনেন এবং জুতার মালা পরিয়ে দেন। এই সময় উৎসুক জনতা তার শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। পুলিশ জানিয়েছে, পরে বিএনপির করা একটি মামলায় নূরুল হুদাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। রাতে এই প্রতিবেদন লেখার সময় তিনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে ছিলেন। বিএনপি মামলা করেছে ঢাকার শেরেবাংলা নগর থানায়। ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক জানান, সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনারসহ ২৪ জনের নাম উল্লেখ করে মামলাটি করেছে বিএনপি। সেই মামলায় নূরুল হুদাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এই কে এম নজরুল হুদা আওয়ামী লীগের ধূসর হয়ে কাজ করে। সকল রাজনৈতিক দলকে অব মূল্যায়ন করে আওয়ামী লীগকে স্বৈরশাসক হতে সহযোগিতায় করে। ফ্যাসিবাদকে বৈধতা দেওয়ার জন্য বড় দলগুলোর অংশগ্রহণ ছাড়াই ৬০শতাংশ বোড কাস্ট হয়েছে, জনগণ সাড়া দিয়েছে, নির্বাচন সুষ্ঠু বলে দেশ ও বিদেশে প্রচার করে।

 

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ