হোম » অন্যান্য » সৌদি আরবে এক সপ্তাহে ১৭ হাজার ৮৬৩ অবৈধ অভিবাসী আটক
সৌদি আরবে এক সপ্তাহে ১৭ হাজার ৮৬৩ অবৈধ অভিবাসী আটক
প্রকাশের সময়:
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print
মোঃ হাবিবুর রহমান জুয়েল
জেদ্দা প্রতিনিধি।
দৈনিক বাংলাদেশের ভোর।
বাসস্থান-কর্মস্থল, সীমান্ত নিরাপত্তা বিধি লঙ্ঘনের জন্য এক সপ্তাহে ১৭ হাজার ৮৬৩ জনকে গ্রেপ্তার করেছে সৌদি আইন শৃঙ্খলা বাহিনী। ৫ জুলাই শনিবার সৌদি প্রেস এজেন্সি এ তথ্য প্রচার করে। আবাসিক আইন লঙ্ঘনের জন্য মোট ১০,৭৪৬ জনকে, অবৈধ সীমান্ত অতিক্রমের প্রচেষ্টার জন্য ৪,৩৬২ জনকে এবং শ্রম-সম্পর্কিত সমস্যার জন্য আরও ২,৭৫৫ জনকে আটক করা হয়। প্রতিবেদনে উল্লেখ্য হয়, অবৈধভাবে প্রবেশের চেষ্টা করার জন্য গ্রেপ্তার হওয়া ১,৫০৭ জনের মধ্যে ৬৫ শতাংশ ইথিওপিয়ান, ৩৩ শতাংশ ইয়েমেনি এবং ২ শতাংশ অন্যান্য দেশের নাগরিক ও শ্রমিক। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কেউ অবৈধ প্রবেশে সহায়তা করলে, যার মধ্যে পরিবহন এবং আশ্রয় প্রদান করা অন্তর্ভুক্ত তাকে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড ১ মিলিয়ন রিয়াল পর্যন্ত জরিমানা করা হতে পারে। পাশাপাশি যানবাহন এবং সম্পত্তি বাজেয়াপ্ত করা হতে পারে। আটককৃতদের এই মূহুর্তে নিজ দেশে পাঠাবে কিনা তার কোন তথ্য মেলেনি।