১৬ই জুলাই শহীদ দিবস উপলক্ষে বুধবার রাষ্ট্রীয় শোক

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

ডেক্স রিপোর্ট

দৈনিক বাংলাদেশের ভোর।

শহীদদের মাগফিরাতের জন্য বুধবার সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও তাদের রুহের শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

জুলাই শহীদ দিবস’ উপলক্ষে বুধবার ১৬ জুলাই রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে। আজ মঙ্গলবার ১৫ জুলাই  মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে বুধবার ১৬ জুলাই রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে। এ উপলক্ষে বুধবার বাংলাদেশের সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

শহীদদের মাগফিরাতের জন্য বুধবার সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও তাদের রুহের শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। কোটাবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ নিহত হন। এরইমধ্যে এ দিনটিকে সরকার ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে ঘোষণা করেছে।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ