রক্তদানে উৎসাহ তৈরি ও বিভিন্ন সামাজিক উন্নয়ন কাজে  মানুষের পাশে বন্ধুমহল ফাউন্ডেশন

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

নিজেস্ব প্রতিনিধি

দৈনিক বাংলাদেশের ভোর।

বরিশালের আগৈলঝাড়া উপজেলার মানুষদের রক্তদানে উৎসাহিত করতে আজ শনিবার বিকাল ৫ ঘটিকায়  বন্ধুমহল ফাউন্ডেশনের উদ্যোগে আগৈলঝাড়া থানা ও বাজার এলাকায় অনুষ্ঠিত হয় বিশেষ সচেতনতামূলক কার্যক্রম, রক্তদান নিয়ে ভাবুন, জীবন বাঁচাতে আগান”
বাজারজুড়ে রক্তদানের উপকারিতা তুলে ধরে লিফলেট বিতরণ  ও সরাসরি প্রচার চালানো হয়।
বন্ধুমহল ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা,  হৃদয়  বাড়ৈ, শফিকুল ইসলাম, মোহাম্মদ আকাশ,  তারিকুল ইসলাম রাজিব, রাব্বি হাওলাদার, লিমন শিকদার, সাগর বাড়ৈ, রাহাত খান ও  শরিফুল পাইক সহ এলাকার যুবসমাজ সক্রিয়ভাবে অংশ নিয়ে মানুষের মাঝে রক্তদানের বার্তা ছড়িয়ে দেন।
এসময় স্থানীয় জনগণের মাঝে ব্যাপক আগ্রহ দেখা দেয় এবং অনেকে ভবিষ্যতে রক্তদানে আগ্রহ প্রকাশ করেন।
এই সংগঠনের স্বেচ্ছাসেবক লিমন শিকদার বলেন,
মানুষের পাশে থাকাটাই মানবতা। রক্তদানের মতো একটি জীবন রক্ষাকারী কাজে সচেতনতা ছড়িয়ে দিতে পেরে আমরা গর্বিত। শুধু রক্ত নয়, মানবতার যেকোনো ডাকে বন্ধু মহল ফাউন্ডেশন সবসময় পাশে থাকবে ইনশাআল্লাহ। আমরা চাই সারা দেশে এই কার্যক্রম ছড়িয়ে পড়ুক। প্রতিটা মানুষের মধ্যে এ নিয়ে আগ্রহ তৈরি হোক। তাহলে আমাদের এই প্রচেষ্টা সফল হবে এবং হাসপাতালে চিকিৎসাধীন  আহত  যে সকল রোগী রয়েছে যাদের রক্তের প্রয়োজন সেই সকল রোগীরা রাব্বিল আলামিন এর করুণায় বেঁচে যাবে।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ