মোঃ আল আমিন
স্টাফ রিপোর্টার গাজীপুর।
দৈনিক বাংলাদেশের ভোর
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সদ্য ঘোষিত গাজীপুর জেলা আহ্বায়ক কমিটিতে কার্যকরী সদস্য হিসেবে নব্য পদপ্রাপ্ত রাজপথের লাড়াকু ও ত্যাগী শ্রমিক নেতা সাঈদ খোকার পক্ষথেকে বিএনপির শ্রম বিষয়ক সহ-সম্পাদক, কেন্দ্রীয় শ্রমিক দলের উপদেষ্টা, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি জনাব, হুমায়ূন কবির খান এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

গত ২৮ আগষ্ট ২০২৫ইং (বৃহস্পতিবার) বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৫ জন কার্যকারী সদস্যবিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়।
তিনি দেশে বিদেশে থাকা বিএনপি ও দলীয় অঙ্গসংগঠন তথা সামাজিক সংগঠন থেকে আশা অভিনন্দন বার্তার কৃতজ্ঞতা জানান। এছাড়াও, নিজ সংগঠন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পাঠানোর নির্দেশ শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা এবং জেলা, উপজেলা, ইউনিয়ন সহ সকল মহল থেকে প্রাপ্ত অভিনন্দন বার্তা কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এক লিখিত বার্তায় তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে সর্বদা লড়াই করে রাজপথে থেকেছি, মামলা, হামলা, কারানির্যাতন সহ আর্থিক ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখেও পড়েছি, কিন্তু বুকে বল অদম্য সাহস নিয়ে রাজপথে ফ্যাসিবাদী পুলিশ বাহিনীর বন্দুকের গুলি সামনে দাঁড়িয়ে দলের ডাকা প্রতিটি আন্দোলন সংগ্রাম ও প্রতিবাদে সামনের সারিতে থেকে অংশগ্রহণ করেছি, কখনো মনোবল হারায়নি, অবস্থান পাল্টায়নি, তাই আজ দল আমাকে ভালোবেসে আরো গুরুত্বপূর্ণ মহান দায়িত্ব অর্পণ করেছেন। এই গুরুত্বপূর্ণ দায়িত্ব আমাকে অর্পণ করার জন্য আমি সর্ব প্রথম মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পাশাপাশি কেন্দ্রীয় শ্রমিক দলের মাননীয় নজরুল ইসলাম খান স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে কেন্দ্রীয় সকল নেতৃবৃন্দ, গাজীপুর জেলা শ্রমিক দলের আহ্বায়ক, সদস্য সচিব এবং জেলা কমিটির সর্বস্তরের নেতা-কর্মীদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের আস্থা, বিশ্বাস ও ভালোবাসা আমাকে আরও অনুপ্রাণিত করেছে।

তিনি আরও বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি শ্রমিক সমাজের ন্যায্য অধিকার আদায় এবং তাদের কল্যাণে কাজ করাই আমাদের প্রধান দায়িত্ব। সংগঠনকে সুসংগঠিত ও শক্তিশালী করতে আমি সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব। তৃণমূল পর্যায়ের শ্রমিকদের সাথে নিবিড় যোগাযোগ স্থাপন করে তাদের সমস্যার সমাধান এবং দাবি-দাওয়া পূরণের জন্য নিরলস পরিশ্রম করব। আমি আশা করি, সম্মিলিত প্রচেষ্টা ও ঐকান্তিক সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল গাজীপুর জেলা শাখা আরও গতিশীল ও সংগ্রামমুখী সংগঠনে রূপ নেবে।
শেষে তিনি দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, শ্রমিক অধিকার প্রতিষ্ঠা ও জনগণের স্বার্থরক্ষায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর চলমান আন্দোলনে সক্রিয় ভূমিকা পালনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।







