শ্রীপুরের বরেন্য সাংবাদিক জামাল উদ্দিন আর নেই: প্রেসক্লাবে শোক

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

নিজেস্ব প্রতিবেদন

দৈনিক বাংলাদেশের ভোর।

গাজীপুরের শ্রীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, সাংবাদিক জামাল উদ্দিন চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শারীরিক অসুস্থতা জনিত কারণে তিনি দীর্ঘদিন যাবৎ পিজি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সাংবাদিক জামাল উদ্দিনের মৃত্যুতে শোক জানিয়েছেন শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ও সম্পাদক এবং গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দু, রাজনীতিক ব্যক্তিবর্গ ও সমাজের নানা পেশার মানুষ। এছাড়া সহকর্মী ও সহপাঠী বরেন্য ব্যক্তিবর্গ ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ পোস্ট করেছেন।
সাংবাদিক জামাল উদ্দিন পেশা জীবনে সুদীর্ঘ সময় সততা ও নিষ্ঠার সাথে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করেছেন। নীতি ও ব্যক্তিত্ব আদর্শে এক সময় শ্রীপুর প্লেসক্লাবের সাধারণ সম্পাদক  থেকেছেন। সাংবাদিক পেশাকে তিনি একটি মর্যাদা পূর্ণ স্থানে নিতে সক্ষম হয়েছিলেন। নবীনরা তাকে দেখে অনুপ্রেরণা পেতেন।
৫ অক্টোবর রবিবার রাত পৌঁনে ৮ টার দিকে ঢাকার পিজি হাসপাতালের নিবির পর্যবেক্ষণ কেন্দ্র আইসিইউতে লাইফ সাপোর্টে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সাংবাদিক জামাল উদ্দিন (৫৫) উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মৃত মোসলে উদ্দিনের ছেলে। তিনি শ্রীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক আজকালের খবরের উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করতেন।

সাংবাদিক জামাল উদ্দিনের বড় ছেলে তানভীর আহমেদ নিলয় বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎ করে বাবা অসুস্থ হয়ে পড়েন। এর পরপরই প্রথমে বাবাকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকার পিজি হাসপাতালের নিবির পর্যবেক্ষণ কেন্দ্র আইসিইউতে ভর্তি করা হয়। গত দুদিন যাবৎ বাবার অবস্থা আরও বেশি অবনতি হয়ে পড়ে। আজ রাত পৌঁনে ৮ টার দিকে হাসপাতালের চিকিৎসক বাবাকে মৃত্যু ঘোষণা করেন।
সাংবাদিক জামাল উদ্দিন মৃত্যুকালে এক স্ত্রী দুই পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ