দিনাজপুরে ভিএসডিএ’র উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

মোঃ শাহীন ইসলাম

দিনাজপুর প্রতিনিধি

দৈনিক বাংলাদেশের ভোর।

দিনাজপুর সদর উপজেলার পরজপুর ফাসিলাডাঙ্গা উচ্চ বিদ্যালয়ে ভিলেজ সোস্যাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (ভিএসডিএ) এর আয়োজনে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৬ নভেম্বর ২০২৫) সকাল ১০টায় বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত এ সভার সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছাঃ সালমা খাতুন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আব্দুল হালিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ রফিকুল ইসলাম এবং ভিএসডিএ’র সহ-সভাপতি মোঃ সেলিম ইসলাম।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ভিএসডিএ’র কার্যকরী সদস্য বিপুল রায়।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন—

মাদক শুধু একজন মানুষ নয়, পুরো সমাজকে ধ্বংস করে দেয়। শিক্ষার্থীদের এখন থেকেই সচেতন হতে হবে এবং নৈতিকতার চর্চা করতে হবে। সোশ্যাল মিডিয়া ব্যবহারে সতর্ক থাকতে হবে, কারণ এটি যেমন জ্ঞানের উৎস, তেমনি অপব্যবহার করলে তা বিপদের কারণ হতে পারে। পড়াশোনার কৌশল রপ্ত করতে হবে, ভালো অভ্যাস গড়ে তুলতে হবে। একই সঙ্গে শিশুদের ‘গুড টাচ’ ও ‘বেড টাচ’ সম্পর্কে অভিভাবকদের সচেতন করা জরুরি।

এসময় তিনি পুলিশের চলমান মাদকবিরোধী কার্যক্রম সম্পর্কেও শিক্ষার্থীদের অবহিত করেন। এই কর্মসূচির উদ্দেশ্য সম্পর্কে ভিএসডিএ’র সহ-সভাপতি মোঃ সেলিম ইসলাম বলেন—

“তরুণ প্রজন্মই আমাদের দেশের ভবিষ্যৎ। মাদক, সহিংসতা ও সামাজিক অবক্ষয় থেকে তাদের দূরে রাখতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনকে একসাথে কাজ করতে হবে। ভিএসডিএ নিয়মিতভাবে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি, ইতিবাচক চিন্তা ও নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।”

এছাড়াও ভিএসডিএ ইয়ুথ লিড কমিটি–২৫ এর কার্যকরী সদস্য মোঃ শামীম, অনিক কুন্ডু, সৌরভসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা মাদকের ক্ষতিকর প্রভাব তুলে ধরে শিক্ষার্থীদের সচেতন ও নৈতিক জীবনযাপনে উৎসাহিত করেন। শেষে কুইজ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে উপহারসামগ্রী বিতরণ করা হয়।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ