শ্রীপুরে উচ্ছ্বাস-উদ্দীপনায় বিএনপির বর্ণাঢ্য র‌্যালি — ঐতিহাসিক ৭ নভেম্বরের চেতনায় নতুন ঐক্যের অঙ্গীকার

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

আল আমিন

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

দৈনিক বাংলাদেশের ভোর।

গাজীপুরের শ্রীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার, ৮ নভেম্বর ২০২৫ইং উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৪টায় উপজেলা বিএনপির আয়োজনে শ্রীপুর পৌর শহরের টেংরা রাস্তার মোড়ে বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমবেত হন। মহিলা নেত্রীদের অংশগ্রহণ ও ছিলো উল্লেখ যোগ্য।

র‌্যালিতে মহিলা নেত্রীদের অংশগ্রহণ প্রাণবন্ত ও উল্লেখযোগ্য ছিল।

প্রাণবন্ত এই র‍্যালিতে নেতাকর্মীরা স্বতঃস্ফূর্ত ভাবে করেন।

বিকেল সাড়ে চারটায় শুরু হওয়া র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলগেইট এলাকায় এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

র‌্যালিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সম্বলিত ব্যানার, ফেস্টুন ও জাতীয় পতাকা নিয়ে অংশ নেন হাজারো নেতাকর্মী।
র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, গাজীপুর জেলা বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক ও গাজীপুর-৩ আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু।
র‌্যালি শেষে উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেবের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন,
“৭ নভেম্বরের চেতনা হলো জাতীয় ঐক্য, স্বাধীনতা ও গণতন্ত্রের প্রতীক— এই চেতনায় উজ্জীবিত হয়েই আমাদের এগিয়ে যেতে হবে।”
বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে দলকে আরও ঐক্যবদ্ধ করার আহ্বান জানান।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ