দুয়েক দিনের মধ্যে দেশের মাটিতে পা রাখছেন তারেক রহমান, মাকে দেখতে যাবেন সরাসরি হাসপাতালে

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

ডেস্ক নিউজ

দৈনিক বাংলাদেশের ভোর।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা খুবই সংকটাপন্ন। এ অবস্থায় মাকে দেখতে দু-এক দিনের মধ্যে দেশে আসবেন তারেক রহমান এমনটি আন্দাজ করা যাচ্ছে। দেশে ফেরা নিয়ে মানুষের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দু এখন তিনি। এরই মধ্যে অনেক জল্পনা কল্পনা পেরিয়ে দীর্ঘ প্রায় ১৭ বছর পর দেশের উদ্দেশ্যে রওনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খবর রয়েছে।

দিনভর শোনা যাচ্ছে তারেক রহমান দেশের উদ্দেশ্যে রওনা করেছেন। যদিও বিএনপির কোন সূত্র এখনও বিষয়টি নিশ্চিত করেননি। তারপরও বিভিন্ন সূত্রে জানা গেছে, সন্ধ্যায় তারেক রহমান যুক্তরাজ্য থেকে রওনা দিয়েছেন। তিনি কাতার এয়ারওয়েজে বাংলাদেশে আসবেন। আরও জানা যায়, কাতার এয়ারওয়েজের যাত্রী তালিকায় একজন ভিআইপি আসবেন বলে উল্লেখ্য করা আছে।

এবিষয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং এভারকেয়ার হাসপাতালে তিন স্তরের নিরাপত্তা বাড়ানো হয়েছে। আজ সকাল থেকে বিজিবিও মোতায়েন করা হয়েছে। এসব নিরাপত্তার পাশাপাশি হাসপাতালে হেলিকপ্টার অবতরণের মহড়াও করছেন বিমানবাহিনী। বিমাবন্দরে নেতা-কর্মীদের ভিড় এড়িয়ে তারেক রহমানকে হেলিকপ্টারে করে হাসপাতালে নেয়া হবে বলে ধারণা করা হচ্ছে। যেহেতু বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ো অসুস্থ এই উদ্দেশ্যে তারেক রহমান মাকে দেখতে দেশে আসছেন তাই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

বিএনপির উচ্চ পর্যায়ের নেতাকর্মীদের বরাতে জানা গেছে তিনি আজ কালের মধ্যেই দেশে ফিরবেন। দেশে এসে তিনি কোথায় উঠবেন তাও চূড়ান্ত।
তারেক রহমানের দেশে ফেরা নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরায় কোনো বাধা দেখছি না।
দেশে ফেরা নিয়ে আইন উপদেষ্টা বলেন, তার দেশে ফেরার ব্যাপারে কোনো আইনি বাধা আছে বলে আমার জানা নেই, তিনি ‘উপযুক্ত সময়ে’ দেশে ফিরে আসবেন। তিনি দেশে ফিরলে নিরাপত্তা নিশ্চিতে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে বলেও আশ্বাস দেন।

দলীয় বিভিন্ন সূত্রে, দলের সিনিয়র নেতাদের সাম্প্রতিক বক্তব্য এবং গুলশান এভিনিউয়ের ১৯৬ নম্বর বাড়ির নীরব প্রস্তুতি থেকে ধারণা করা হচ্ছে, এ সপ্তাহেই দেশে ফিরতে পারেন তারেক রহমান। যদিও কৌশলগত কারণে তারেক রহমানের ফেরার সুনির্দিষ্ট দিন-তারিখ দলের পক্ষ থেকে প্রকাশ করা হচ্ছে না।
সুত্র-না,টি,বি

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ