কুলিয়ারচর থানায় নতুন ওসি নুরুন্নবীর যোগদান

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

আবিদ হাসান

কুলিয়ারচর (কিশোরগঞ্জ)

দৈনিক বাংলাদেশের ভোর।

কিশোরগঞ্জের কুলিয়ারচর থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মো. নুরুন্নবী। রবিবার (৭ ডিসেম্বর) দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

এর আগে তিনি টাঙ্গাইল জেলার সদর থানায় দায়িত্ব পালন করছিলেন। সেখানে কর্মরত অবস্থায় তাঁর দক্ষতা, সততা ও পেশাদারিত্বের কারণে তিনি ব্যাপক সুনাম অর্জন করেন।

নতুন দায়িত্ব গ্রহণের পর ওসি মো. নুরুন্নবী কুলিয়ারচরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করতে সকলের সহযোগিতা কামনা করেন। দায়িত্ব গ্রহণ উপলক্ষে থানার কর্মকর্তারা তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান। এ সময় থানার বিভিন্ন শাখার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, ওসি নুরুন্নবীর যোগদানের মাধ্যমে কুলিয়ারচর থানার প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি ও শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ