আবিদ হাসান
কুলিয়ারচর (কিশোরগঞ্জ)
দৈনিক বাংলাদেশের ভোর।
কিশোরগঞ্জের কুলিয়ারচরে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী হাজী মো. মুসা খান আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হাতপাখা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি গণসংযোগ কার্যক্রম শুরু করেছেন।
শনিবার (৮ নভেম্বর) সকালে কুলিয়ারচর উপজেলার আগরপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তিনি আনুষ্ঠানিকভাবে গণসংযোগ শুরু করেন। এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড শাখার বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
গণসংযোগ চলাকালে হাজী মো. মুসা খান এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং হাতপাখা প্রতীকে ভোট প্রার্থনা করেন। তিনি উন্নয়ন, ন্যায়বিচার ও ইসলামী মূল্যবোধভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এলাকাবাসী তার প্রতি সমর্থন ও শুভেচ্ছা জানিয়ে হাতপাখা প্রতীকের পক্ষে গভীর আগ্রহ প্রকাশ করেন। গণসংযোগ কর্মসূচি শেষে তিনি স্থানীয়দের মতামত গ্রহণ করে নির্বাচনী প্রতিশ্রুতির বিভিন্ন দিক তুলে ধরেন।







