গাজীপুরের শ্রীপুরে সালবনে গাছ কেটে আঞ্চলিক সড়কে সড়ক অবরোধ করে ডাকাতি, ডাকাতসহ নিহত ২  চার ডাকাত আটক

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

মোঃ হারুনুর রশিদ
শ্রীপুর উপজেলা জ্যৈষ্ঠ প্রতিনিধি।

গাজীপুরের শ্রীপুর সাতখামাইর বরমী আঞ্চলিক সড়কে শালবনের ভেতর মোচোরা নামক স্থানে রাস্তায় গাছ ফেলে ডাকাত দল গতকাল রাত আনুমানিক ৩:৩০ ঘটিকায় ডাকাতির ঘটনা ঘটায়। এসময় মাওনা চৌরাস্তা থেকে বরমী উদ্দেশ্যে আসা সিএনজি অটোরিক্সা কে ডাকাত দল গতি রোধ করে। চালক এক ডাকাতকে সিএনজির নিচে চাপা দেয়। এ সময় সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে চালক ও যাত্রী মারাত্মক আহত হয়। আহত চালকের ডাকাত দল দা এবং দেশিও অস্ত্র দিয়ে এলোপাথাড়ি ভাবে কুপিয়ে আহত করে। আহত যাত্রীদের আত্মচিৎকারে  গ্রামবাসী এগিয়ে এসে পুলিশের সহযোগিতায় তাদের উদ্ধার করে। মারাত্মকাহত ডাকাত সদস্য ও চালক কে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।হাসপাতালে আহত ঢাকাত সদস্য আরিফ হোসেন (৩০) কে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

চালক আবুল কালামের (৪০) কে
উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে পথে তার মৃত্যু হয়। তাৎক্ষণিক শ্রীপুর মডেল থানা পুলিশের চৌখোশ ভূমিকায় সকাল পর্যন্ত ডাকাত দলের ৪ সদস্য ১। শাকিল (২৫), ২। রিপন মিয়া (১৯), ৩। তাহসিম মিয়া (১৮) ৪। আবুল কালাম (২৭) কে শ্রীপুর মডেল থানা পুলিশ  আ/ট/ক  করে।
শেষ খবর পাওয়া পর্যন্ত এঘটনায় চালকে হত্যার দায়ে আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ