নৈরাজ্য ঠেকাতে রাজনৈতিক দলকে মাঠে থাকার আহ্বান সরকারের -বিমানবন্দরে সতর্কতা, বিজিবিকে নির্দেশনা

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

ডেস্ক নিউজ

দৈনিক বাংলাদেশের ভোর।

জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিরুদ্ধে আগামীকাল বৃহস্পতিবার রায়ের দিন নির্ধারণ নিয়ে কোনো শঙ্কা নেই। ওই দিন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শক্ত অবস্থানে থাকবে। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ১৩ নভেম্বর কোনো ধরনের শঙ্কা নেই। পরিস্থিতি স্বাভাবিক থাকবে। সন্ত্রাসীদের কোনো ছাড় দেওয়া হবে না।

এর আগে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক হয়। বৈঠক সূত্র জানায়, শেখ হাসিনার বিচারের রায়ের দিন নির্ধারণ ঘিরে কর্মসূচি দেওয়ায় ১৩ নভেম্বরের পরও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক থাকতে বলা হয়েছে। চলমান পরিস্থিতিতে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) দলগুলোকে মাঠে থাকতে অনুরোধ করা হয়েছে। কাউকে সন্দেহ হলে, আইন হাতে তুলে না নিয়ে পুলিশকে জানাতে বলা হয়েছে।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ